Thursday , 13 August 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী থেকে চুরি হওয়া বাস আমনুরা থেকে উদ্ধার

প্রতিবেদক
sonynews
August 13, 2026 11:34 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় চুরি হওয়া ইউনিক রোড রয়েলস (NK Travels) নামের একটি যাত্রীবাহী বাস আজ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আমনুরা রেলজংশন এলাকার ঝিলিম বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ।

ইউনিক রোড রয়েলস (NK Travels) নামের বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-০০৮৭। বাসটির মালিক নরেন সরকার (৫২), পিতা-শ্রীপদ সরকার, সাং-সাগরপাড়া, থানা-বোয়ালিয়া, মহানগর রাজশাহী।

গত ১০ আগস্ট সকাল ৮টায় বাসটি শাহমখদুম থানাধীন নওদাপাড়া বাস টার্মিনাল থেকে নওগাঁ জেলার নিয়ামতপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বিকেল ৫টার দিকে নওগাঁ থেকে নওদাপাড়া বাস টার্মিনালে ফিরে আসে। পরে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বাসটি পরিষ্কার করে খানকার মোড় এলাকায় নওদাপাড়া বাস টার্মিনাল থেকে ভদ্রাগামী সড়কের পাশে মালিকের নিজস্ব গ্যারেজের সামনে রেখে তালাবদ্ধ করা হয়।

পরদিন ১১ আগস্ট সকাল ৭টার দিকে বাসটির বদলি সুপারভাইজার মোঃ জালাল উদ্দিন গ্যারেজের সামনে গিয়ে বাসটি দেখতে না পেয়ে বিষয়টি মালিককে জানান। পরে মালিকসহ গ্যারেজের কর্মচারীরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বাসটির সন্ধান পাননি। তারা ধারণা করেন, ১০ আগস্ট রাত আনুমানিক ৯টা ৩০ মিনিট থেকে ১১ আগস্ট সকাল ৭টার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাসটি চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় বাসের মালিক নরেন সরকার শাহমখদুম থানায় এজাহার দায়ের করলে শাহমখদুম থানার মামলা নং-০৯, তারিখ-১২ আগস্ট ২০২৬ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড, ১৮৬০ রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য-প্রযুক্তি ও অন্যান্য তদন্ত কার্যক্রমের মাধ্যমে বাসটির অবস্থান শনাক্ত করেন। পরবর্তীতে আজ ১৩ আগস্ট আনুমানিক দুপুর সোয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আমনুরা রেলজংশন থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে ঝিলিম বাজার এলাকা থেকে বাসটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বাসটি শাহমখদুম থানা হেফাজতে নেওয়া হচ্ছে। বাসটি কীভাবে চুরি হয়েছিল এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কালাই হাউজ নিয়ে বিরোধের আপোষ মীমাংসা, চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত থাকবে তালাবদ্ধ

জুলাই সনদ ও পি.আর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার

চাকরি নিয়ে সন্দিহানে রেলওয়ের টিএলআর শ্রমিকরা

চাকরি নিয়ে সন্দিহানে রেলওয়ের টিএলআর শ্রমিকরা

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গোদাগাড়ী উপজেলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

Make Realtionship Years Lights Fill Kind In USA

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড’ পেল ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স

দেশ দীর্ঘ প্রতীক্ষার অবসান মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন সন্তান

কে এই ডেলসি রদ্রিগেজ, যার ওপর ভেনেজুয়েলার ভার দিতে চান ট্রাম্প