বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দেশ দীর্ঘ প্রতীক্ষার অবসান মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন সন্তান

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৮, ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: প্রায় ৭ বছর দীর্ঘ প্রতীক্ষার পর মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন সন্তান। বলছি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছান।

এ সময় মা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে আসেন তার বড় ছেলে তারেক রহমান ও স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিএনপির মিডিয়ার সেল থেকে পাওয়া ছবিতে এমন চিত্র দেখা গেছে।

বিএনপির চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি।

এসময় খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কায়সার এম আহমদসহ অনেক নেতা-কর্মী উপস্থিত হন।

যুক্তরাজ‍্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমানবন্দরের চতুর্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হয়ে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স।

বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, খালেদা জিয়াকে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাঁর চিকিৎসা নেয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার রাত ১১টা ৪৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে ঢাকা ছাড়ে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি; যেটি কাতারের দোহায় বিরতির পর স্থানীয় সময় সকালে লন্ডনে পৌঁছায়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরএমপির অভিযানে চার মাদক ব্যবসায়ী আটক

মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ নারী মাদক পাচারকারী আটক

রাজশাহীর পবায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ

রাজশাহীতে টায়ার জ্বালানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

শেখ হাসিনার স্লোগান খামে সনদ বিতরণে নিউ গভঃ ডিগ্রী কলেজে তোলপাড়

রাজশাহী নগরীতে ট্রাকের সাতে মোটরসাইকেলের সংঘর্ষ নিহত ২

পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ জারি

পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

বেনজীরের পুকুরের ৬০০ কেজি মাছ চুরি করে বিক্রির চেষ্টা