বুধবার , ১২ আগস্ট ২০২৬ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ

প্রতিবেদক
sonynews
আগস্ট ১২, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে রকি (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে নগরীর হাজরাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক রকি কাশিয়াডাঙ্গা থানা এলাকার দুখু মিয়ার ছেলে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা থেকে একটি বাড়ির বাথরুমের এক্সজস্ট ফ্যানের ফাঁক দিয়ে ওই ছাত্রীর গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন তিনি। বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

স্থানীয়রা জানান, ঘটনার পর ওই ছাত্রী বাথরুম থেকে বের হয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্বজন ও স্থানীয়রা রকিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে লাইলি নামে এক নারীর বাড়ি থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের দাবি, লাইলির বাড়ির ভাড়াটিয়া তানিয়া হিজরার সঙ্গে রকির বন্ধুত্বের সুবাদে ওই বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল।

এদিকে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে রকি তার মোবাইল ফোনে এলাকার কয়েকজন মেয়েসহ আরও ১০ থেকে ১২ জন নারীর গোপন ভিডিও থাকার দাবি করেছেন বলে জানা গেছে। এসব ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট নারীদের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেইল করা হতো বলেও তিনি দাবি করেছেন।
এ ছাড়া স্থানীয়দের কাছে রকি ওই বাড়ির ছাদে নিয়মিত মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের আসর বসার অভিযোগও করেছেন বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে একজন নাবালিকার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণের অভিযোগ এবং মোবাইল ফোনে অন্য নারীদের গোপন ভিডিও থাকার দাবিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগগুলো সত্য হলে বিষয়টি শুধু একজন নাবালিকার গোপনীয়তা লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে ডিজিটাল মাধ্যমে হয়রানি ও ব্ল্যাকমেইলের বিষয়ও তদন্তের দাবি রাখে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ভিডিও ধারণের অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েটে অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন

রমজান মাসে ১৫ দিন স্কুল খোলা থাকবে

চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে সন্ত্রাস-চাঁদাবাজি ও অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন

হাসিনা আমলের হেলমেট বাহিনীই এখনকার গুপ্ত বাহিনী: মন্ত্রী মিজানুর রহমান মিনু

গনহত্যায় উসকানির অভিযোগে জাতীয় প্রেসক্লাবের ৩৭ সাংবাদিকের সদস্যপদ স্থগিত

রাবি শিক্ষকের বিরুদ্ধে অপহরণ ও যৌতুক মামলায় ১৭ দিনেও গ্রেফতার নয়, ক্ষোভ পরিবারের

চমক রেখে জার্মানির ইউরো দল ঘোষণা

রাজশাহীতে মোবাইল ফাইন্যান্সিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মনোনয়নপত্র দাখিল ২৩ মে, রাসিকে ভোটগ্রহণ হবে ইভিএমে

হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, ফয়সালকেও সেভাবেই গুলি করা হোক—চাচি মিনারা বেগম