Thursday , 12 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিভাগীয় কমিশনারের সঙ্গে আরইউজে নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রতিবেদক
sonynews
November 12, 2026 1:14 pm

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতারা। বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর নেতৃত্বে প্রতিনিধি দলটি বিভাগীয় কমিশনারের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, রাজশাহীর উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরা এবং জনসাধারণের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতার পরিবেশ বজায় রাখার বিষয়েও মতবিনিময় হয়।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান, দৈনিক কালবেলার রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান মাহবুব হুসাইন, দৈনিক কালের কণ্ঠের নাঈম হোসেন, বাংলাদেশ টাইমসের রাজশাহী প্রতিনিধি তুহিন আলী, দৈনিক মানবকণ্ঠের রাজশাহী প্রতিনিধি ওয়াসিফ ইকবাল, দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার জিয়াউল কবির স্বপন, দৈনিক রাজবার্তার চিফ রিপোর্টার ইফতেখার আলম, ঢাকা মেইলের রাজশাহী প্রতিনিধি আমানুল্লাহ আমান, স্বদেশ বাণীর কামরুজ্জামান বাদশা, দৈনিক ঢাকার ডাকের রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, আনোয়ারুল অ্যারিক প্রমুখ।

সর্বশেষ - আইন