রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নারীসহ দুই অনলাইন জুয়াড়ি আটক

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া প্রতিরোধে অভিযান পরিচালনা করে নারীসহ ২ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর রাত পৌনে ৯ টার দিকে আরএমপির বোয়ালিয়া থানা পুলিশ বালিয়া পুকুর ছোট বটতলা এলাকার মোমিন আহমেদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে কয়েরদাড়া গ্রামের হাবিবুর আহম্মেদের ছেলে বর্তমানে বালিয়াপুকুর ছোট বটতলা গ্রামে বসবাসরত মো: আসিফ আহম্মেদ (৩৪) এবং নীলফামারি জেলার কিশোরগঞ্জ থানার মাগুরা গ্রামের মৃত এনদাদুল হকের মেয়ে বর্তমানে বালিয়া পুকুর ছোট বটতলা গ্রামে বসবাসরত মোসা: খুশি আক্তার (৩০)-কে গ্রেপ্তার করে।

এসময় আসামিদের হেফাজত থেকে জব্দ করা ২টি মোবাইল ফোন তল্লাশি করে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত ৫টি সিম কার্ড, ১৩টি জিমেইল আইডি এবং ১৭টি জুয়া/বেটিং অ্যাপস পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে আরএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত