সোমবার , ১৩ জানুয়ারি ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৩, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ভাই সত্যজিত পান্ডে নামে দুই জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ,বিজিবি ও গোয়েন্দা।

ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহম্মেদ জানান, সোমবার ১৩ জানুয়ারি দুপুরে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ঢাকা ইডেন কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও সত্যজিত পান্ডে নামে ২ জনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তারা মাগুরা সদরের স্বপন পান্ডের ছেলে ও মেয়ে । তারা দুই জনই ঢাকা নিউমার্কেট থানার নাশকতা মামলার আসামী তাদের মামলা নম্বর ১৭।

আটককৃতদেকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে পরবর্তীতে তাদেরকে ঢাকা নিউমার্কেট থানায় হস্তান্তর করবে।

সর্বশেষ - আইন