মঙ্গলবার , ৯ জুন ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

টিটিসির এক কর্মচারীর বদলির দাবিতে প্রবাসী মন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রতিবেদক
sonynews
জুন ৯, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর বিল্লাল নামের এক কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তার বদলির দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সামাজিক সংগঠন সিলেট নাগরিক অধিকার পরিষদ। বিল্লাল নামের ওই কর্মচারী একজন ড্রাইভার।

সোমবার (৮ জুন) সকাল ১১টায় সংগঠনের সদস্যরা সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রেরণ করেন।

স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, সংশ্লিষ্ট কর্মচারী দীর্ঘদিন ধরে একই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এ কারণে তিনি প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রভাব বিস্তার করে বিভিন্ন অনিয়মে জড়িত বলে অভিযোগ করা হয়। এছাড়া স্থানীয় জনগণের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, আঞ্চলিক ভাষা নিয়ে বিদ্রূপ এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অস্বচ্ছতার অভিযোগও উত্থাপন করা হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে পূর্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করা হয়েছিল। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কার্যক্রম পরিচালিত হলেও তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ বলেন, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের স্বার্থে তারা স্মারকলিপি দিয়েছেন।

সিলেট নাগরিক অধিকার পরিষদের নেতারা সংশ্লিষ্ট অভিযোগসমূহ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দীর্ঘদিন একই কর্মস্থলে কর্মরত ওই কর্মচারীর বদলির দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত কর্মচারীর বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ৩১২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী চেম্বার ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

নগরীতে পার্কিং করা ট্রাকে মোটরসাইকেল বাহিনীর আগুন

মোহনপুর ১৪০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাজার জিয়ারত করে প্রচারণায় নামলেন সদর আসনের এমপি প্রার্থী মিনু

আ.লীগ নিষিদ্ধ হবে নাকি নির্বাচনে অংশ নিতে পারবে- কী বলছেন ড. ইউনূস

বাংলাদেশে কাঁরা ভিআইপি, তাঁরা কী সুবিধা পান?

রাজশাহীতে ‘জুলাই-৩৬’ পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক কাদেরী ও সদস্য সচিব জুয়েল

রাজশাহীতে খামারিদের নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের আলোচনা সভা

সফল ও দক্ষ প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর জন্মদিন….