বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সরকার শঙ্কিত ও ভীত: রফিকুল আলম মজনু

প্রতিবেদক
সনি নিউজ
মে ২৩, ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: এ সরকারের কোনো ভিত্তি নেই দাবি করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন, এ দেশের ৯৭ শতাংশ জনগণ তাদের ভোট দেয়নি। এজন্য সরকার শঙ্কিত ও ভীত।
তারা তাদের প্রভু রাষ্ট্রের ওপর ভর করে টিকে আছে।

বুধবার (২২ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জোন-৩ এর সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রফিকুল আলম মজনু বলেন, বিএনপি যেন জনগণের পক্ষে না দাঁড়াতে পারে, জনগণের কথা না বলতে পারে সেজন্য একের পর এক নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে। নিরস্ত্র নেতাদের ওপর সশস্ত্র হামলা চালানো হচ্ছে। সরকারের পৈশাচিক হামলা থেকে রক্ষা পাচ্ছেন না সিনিয়র নেতারাও। সরকার মানুষকে কথা বলতে দেবে না, ভিন্নমত পোষণ করতে দেবে না। এ রা একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়।

মজনু বলেন, সরকার আইন-শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগকে ঐক্যবদ্ধ করে বিরোধীদলকে দমন-নিপীড়ন করেছে। সরকার জানে, যদি সুষ্ঠু নির্বাচন দেওয়া হয়, তাহলে এ দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করে রাজনীতির আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। এজন্য তারা বিরোধীদলগুলাকে কথা বলতে দিচ্ছে না। সুষ্ঠু নির্বাচন বন্ধ করে দিয়েছে। কথা বলার অধিকার হরণ করেছে।

তিনি বলেন, দেশের জনগণের পাশাপাশি পৃথিবীর সব গণতান্ত্রিক রাষ্ট্রের কাছেও এ সরকার স্বৈরশাসক হিসেবে বিবেচিত হয়েছে। যা জাতি হিসেবে লজ্জাকর।

জোন-৩ এর সমন্বয়ক লিটন মাহমুদের সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু, এম এ হান্নান, ফরহাদ হোসেন, খালেদ সাইফুল্লাহ রাজনসহ শাহাবাগ থানা ও রমনা থানা বিএনপির নেতারা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনী বিধি লঙ্ঘণ রাজশাহী শিক্ষা বোর্ডে !

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের রাজশাহী জেলা কমিটি: সভাপতি আয়েশা সম্পাদক ফাতেমা

রাজশাহী নগরীতে ৩১১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে মধ্যরাতে অভিযান, বিকাশ-ইমো প্রতারকচক্রের ৪ হ্যাকার গ্রেফতার

লক্ষ্মীপুর মোড়ে সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি, এক ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার

নেসকো রাজশাহীতেই থাকবে, হুঁশিয়ারি ভূমিমন্ত্রী মিনুর

দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি রেলওয়ে কর্মচারী ইউনিয়নের

নেসকোতে বিএনপি ব্যানারে ফের ক্ষমতার চর্চা সাবেক আওয়ামীপন্থীদের!

নির্বাচন ভালো হয়েছে, পিটার হাসকে বললেন পররাষ্ট্রমন্ত্রী

৬ষ্ঠ শ্রেণীর বইয়ে যৌনশিক্ষার সুড়সুড়ি