রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইডেন কলেজে ছাত্রলীগের সংঘর্ষ: আহত রিভা ঢামেকে ভর্তি

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ২:২৩ অপরাহ্ণ

ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সংবাদ সম্মেলন চলাকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ইডেন কলেজের অডিটোরিয়ামের সামনে এ সংঘর্ষ শুরু হয়।

শেষ খবর পাওয়া পর্যস্ত সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন চেষ্টা করছে।

জানা গেছে, সংঘর্ষে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সহ-সভাপতি সুম্মিতা বাড়ৈসহ আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে ক্যাম্পাস থেকে বের না করা পর্যন্ত অবস্থান চালিয়ে যাবে বলে জানিয়েছে একটি পক্ষ। আরেকটি পক্ষ শনিবারের (২৪ সেপ্টেম্বর) ঘটনার ভুক্তভোগী পক্ষের অংশকে ক্যাম্পাস থেকে বহিস্কারের দাবি জানিয়ে অবস্থান করছেন।

এর আগে শনিবার রাত ১১টার দিকে মুখোমুখি অবস্থান নেয় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ। কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে নির্যাতনের অভিযোগে সভাপতি তামান্না জেসমিন রিভা, সম্পাদক রাজিয়া সুলতানা ও তাদের অনুসারী সমর্থকদের মধ্যে কোন্দল সৃষ্টি হয়। এরপর থেকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

এর আগে শনিবার রাতে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার চাঁদাবাজি ও সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ায় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে হল থেকে মারধর করে বের করে দেয়ার অভিযোগ ওঠে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর রিভা এবং রাজিয়ার বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি, সিট বাণিজ্য ও হল দখল নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন জান্নাতুল ফেরদৌস। এর দুদিন পর শনিবার রাত ১১টার দিকে হল থেকে বের করে দেয়ার হুমকি দেন শাখা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরা। এ সময় তাকে হেনস্তা করারও অভিযোগ ওঠে।

গত ২৬ আগস্ট গণমাধ্যমে রিভার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে ‘ইডেনের ‘ডন’ রিভা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে রিভার বিরুদ্ধে ‘দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি’, ‘ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে শিক্ষার্থীদের জোর করে নিয়ে যাওয়া’সহ সিট বাণিজ্য, ক্যান্টিন থেকে চাঁদা দাবি’ প্রভৃতি বিষয় ওঠে আসে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মতিহার থানার অভিযান সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বরেন্দ্রভূমিতে দ্রুত কমছে ফসলি জমি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে ‘বিলম্ব হবে’

রাজশাহীতে এক ব্যক্তিকে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসানো অভিযোগ

জাতীয় প্রেস ক্লাবে আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে

এবার রাজশাহীতে সেই ভুয়া পুলিশ অফিসারকে গণধোলাই দিলো শিক্ষার্থীরা !

বিজেপিই ফিরবে? না কি ক্ষমতার হাত-বদল? কর্নাটকের ভোটদাতারা রায় দেবেন বুধবার

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃত্বে পরিবর্তন, কমিশনের হাতে নির্বাচনের দায়িত্ব