বৃহস্পতিবার , ২৫ মে ২০২৩ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মতিহারে পুলিশ অফিসার পরিচয়ে ছিনতাই, থানায় অভিযোগ

প্রতিবেদক
সনি নিউজ
মে ২৫, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পুলিশ অফিসার পরিচয়ে তাহসিনুন আমীন রাহী (১৬) নামের এক স্কুল ছাত্রের কাছ থেকে নগদ ২৬ শত টাকা ও একটি নোকিয়া মোবাইল ফোন ছিনতাই করেছে ইমদাদুল হক নামের এক ব্যক্তি।

বুধবার (২৪ মে) বিকাল ৪টায় নগরীর মতিহার থানার নতুন ফ্লাইওভারের রাস্তায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার সন্ধায় ভূক্তভোগী তাহসিনুন আমীন রাহী বাদী হয়ে মতিহার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি মহানগরীর চন্দ্রিমা থানাধীন চক-পাড়া (পদ্মা আবাসিক), এলাকার মোঃ রুহুল আমীনের ছেলে। সে দশম শ্রেণীর ছাত্র এবং হাফেজ।
অপরদিকে, পুলিশ অফিসার পরিচয় প্রদানকারী প্রতারক ইমদাদুল হক, সে দূর্গাপুর থানার চককৃষ্ণপুর গ্রামের মোঃ ইব্রাহিম সরদারের (ইব্রা), ছেলে।
অভিযোগের বরাত দিয়ে জানা যায়, বুধবার (২৪ মে) বিকাল টায় রাবি-রুয়েটের মাঝ স্থানের নতুন ফ্লাইওভারে পাশে দাঁড়িয়ে গোপনে সিগারেট পান করছিলেন রাহী। ওই সময় মোঃ ইমদাদুল হক (৪০) নামের এক ব্যক্তি পালসার মোটরসাইকেল যোগে ফ্লাইওভারের রাস্তায় তার কাছে এসে থামে। এ সময় সে পুলিশ অফিসার পরিচয় দিয়ে ধমক দিয়ে বলে এখানে তুই সিগারেট খাচ্ছিস কেন? তার কথায় রাহী সাথে সাথে সিগারেট ফেলে দেয়। এ সময় পুলিশ অফিসার ইমদাদুল হক তার পকেট সার্চ করে মানিব্যাগে থাকা নগদ ২,৬০০/- (ছাব্বিশ শত টাকা) একটি নোকিয়া মোবাইল ফোন যাহার মূল্য: ২২০০/- (বাইশশত টাকা) এবং একটি এ্যানন্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে মোটারসাইকেল নিয়ে চলে যায়। ওই পথ দিয়ে তারই প্রতিবেশী রাবি শিক্ষার্থী দূর্জয় খানকে আসতে দেখে তাকে থামিয়ে বিষয়টি বলে রাহী। ওই সময় ভূক্তভোগী ও দূর্জয় মোটরসাইকেল নিয়ে পুলিশ অফিসার পরিচয় প্রদানকারীকে অনুসরন করতে থাকে। বিষয়টি বুঝতে পেরে ভুয়া পুলিশ অফিসার এ্যানড্রয়েড ফোন ছুড়ে ফেলে পালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে পুলিশ অফিসার পরিচয়দানকারী ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে রা:বি’র কাজলা গেইট সংলগ্ন সিয়ামুন চাইনিজ রেষ্টুরেন্টের নিচে মোটরসাইকেল রেখে নিচ তলার একটি ঘরে ঢুকে পড়ে। তার পিছু নিয়ে যেতে থাকলে সিয়ামুন চাইনিজ রেষ্টুরেন্টের মালিক মোঃ ইব্রাহিম হোসেন মুন আমাকে থামায়। জিজ্ঞাসা করেন কি হয়েছে? ভূক্তভোগী রাহী তাকে পুরো বিষয়টি খুলে বলেন। তার কথা শুনে মুন বলেন, তোমার সাথে অন্যায় হলে আইনি ব্যবস্থা গ্রহণ করো। আমি সহযোগীতা করবো। আমার এখানে কোন ঝামিলা করা যাবে না।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ নাহিদ হাসান, তিনি চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর এলাকার বাসিন্দা মোঃ নিজাম উদ্দিনের ছেলে । অপর জন দূর্জয় একই থানার ভদ্রা আবাসিক এলাকার মৃত কেএম আলতাফ হোসেনের ছেলে।
জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, যে স্থানের কথা বলা হচ্ছে সেই স্থানটি চন্দ্রিমা থানা এলাকা। তাই ওই থানায় অভিযোগ দিতে হবে। এদিকে ভুক্তভোগীর দেখানো স্থানটি অবশ্যই মতিহার থানা এলাকা এতে কোন সন্দেহ নাই। তারপরও ওসি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ ভুক্তভোগীর।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইরান যুদ্ধ নিয়ে চীনা অধ্যাপকের শেষ ভবিষ্যদ্বাণীও কি মিলে যাবে?

রাজশাহীতে আধুনিক ম্যাংগো এক্সপোর্ট জোন ও বরেন্দ্র অঞ্চলের জন্য বিশেষ প্রকল্পের দাবি এমপি মিলনের

রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

রাজশাহীতে শিশু ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেপ্তার

রাজশাহী নগরীতে কবরস্থান ও ঈদগাহ নির্মাণের উদ্যোগ বাধাগ্রস্ত করার প্রতিবাদে মানববন্ধন

এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি, পদত্যাগ করে বললেন নীলা ইসরাফিল

How To Handle Every TECHNOLOGY Challenge With Ease Using These Tips

স্বামী ও সন্তানের পরিচয় প্রকাশ করলেন বুবলী

স্বামী ও সন্তানের পরিচয় প্রকাশ করলেন বুবলী

“একজন সাবিনা হতে পারে লাখো নারীর অনুপ্রেরণা”

নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রাসিক মেয়র