মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২৯, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: মানুষ ছাড়া ক্ষেপারে তুই মূল হারাবি” স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাজশাহী জেলা সংসদ সংগঠনটির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের উদ্বোধন করেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। উদীচী রাজশাহী জেলা সংসদের সাংগঠন বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান সোনা’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গেলাপ। স্বাগত বক্তব্য রাখেন জেলা সংসদের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার দাস। বক্তব্য রাখেন প্রগতি লেখক সংঘ রাজশাহীর সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ জিয়া উদ্দিন।

এসময় সিপিবি রাজশাহী জেলা সভাপতি হুমায়ুন রেজা জেনু, খেলাঘর রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ, উদীচী রাজশাহী সংসদের নেতৃবৃন্দ ও শিল্পরাসহ রাজশাহীর সাংস্কৃতিক পরিমন্ডলের একাংশ।

বাউল ও মরমী গানের পরিবেশনা করেন উদীচী রাজশাহী জেলা সংসদ, উদীচী মচমইক শাখা সংসদদের বাউল শিল্পীরা ও রাজশাহীর ফোক ব্যান্ড কারসা। এছাড়াও রাজশাহী বেতার ও অন্যান্য শিল্পীরাও এতে লালনগীতি, বাউল গান ও মরমী গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে বক্তারা, দেশে বাউল মরমী শিল্পী সহ সাংস্কৃিক পরিমন্ডলে সহিংস হামলা বন্ধ করতে হবে, ইতোপূর্বে সংঘটিত সকল হামলার বিচার ত্বরান্বিত করতে হবে। স্বাধাীন বাংলায় হাজার বছরের ঐতিহ্য বাউল ও মরমী শিল্পীদের স্বাধীন ও নিরাপদ পথচলার ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে। সাম্রাজ্যবাদ এবং মৌলবাদকে প্রতিহত করে উদীচী কর্মীদের নেতৃত্বে গণ সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে হবে ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরএমপির ১২ থানার ওসিকে একযোগে বদলি

রাজশাহী নগরীতে পৃথক পৃথক অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৬

ঈদের উপহার পেয়ে আনন্দিত বাগমারার হাজার হাজার নারী

রাজশাহী নগরীতে স্ত্রীকে অচেতন করে বন্ধুদের দিয়ে গণধর্ষণ, পর্ণ তৈরির অভিযোগ

আরইউজের অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতার জন্য প্রধান বাধা হলো গণতন্ত্রের অনুপস্থিতি

রাজশাহীতে গান পাওডার ও বিস্ফোরকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

সুসম্পর্কের ছলে সর্বনাশ: রাজশাহীতে নারী চোরচক্রের হোতা গ্রেপ্তার

Before you can master design, you must first master the basic

মাশরুম চাষ শিখতে বিদেশ যাওয়া হচ্ছে না ৩০ কর্মকর্তার

একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ