মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বগুড়ায় বিয়ের আশ্বাসে তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২৭, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ

সনি বাংলা ডেস্ক: বগুড়ায় বিয়ের আশ্বাসে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে মোকামতলার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনছার আলীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রাথমিক সত্যতার ভিত্তিতে ওই পুলিশ কর্মকর্তাকে এরইমধ্যে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন ওই তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী।

এর আগে, সোমবার রাতেই শিবগঞ্জের মোকামতলা তদন্ত কেন্দ্র ছেড়ে পুলিশ লাইনসে যোগ দেন অভিযুক্ত এসআই।

জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে ভুক্তভোগী তরুণীর স্বামীর একটি অভিযোগ তদন্তে তাদের বাড়িতে যান এসআই আনছার আলী। পরবর্তীতে ওই তরুণীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ ও সখ্য হয় তার। অভিযোগ রয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ওই তরুণীকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন আনসার আলী।

পরবর্তীতে ভুক্তভোগী তরুণী বিয়ের জন্য তাগাদা দিলে তাকে এড়িয়ে চলতে শুরু করেন ওই পুলিশ কর্মকর্তা। একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন। কোনো উপায় না পেয়ে গত ৮ অক্টোবর জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।

তদন্তের অগ্রগতি সম্পর্কে মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, শনিবার (২৪ অক্টোবর) অভিযোগকারী তরুণীর বিস্তারিত জবানবন্দি নেওয়া হয়েছে। এ সময় তিনি কিছু ভিডিও ও কথোপকথনের স্ক্রিনশট প্রমাণ হিসেবে পেশ করেছেন। এছাড়া প্রাথমিক অনুসন্ধানে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে ওই তরুণীর নিয়মিত যাতায়াত বা উপস্থিতির সত্যতাও মিলেছে।

এ ঘটনায় বিভাগীয় ও আইনগত পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জনগণ বিএনপিকে সমুদ্রে নিক্ষেপ করবে : রাজশাহীতে তথ্যমন্ত্রী

তিন বন্ধুরাষ্ট্র’ ভারত, চীন ও রাশিয়া থাকার পরও ব্রিকসের সদস্যপদ পায়নি বাংলাদেশ

রাজশাহীতে ৩০ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যারা

চার দিনের সরকারি সফরে কাল সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রাজশাহী মহিলা কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

“৯০ দিনের মধ্যে রেলশ্রমিক ও কর্মচারী দলের কাউন্সিল”

ট্রাফিক পুলিশের তৎপরতায় রাজশাহীতে শিশুকে অপহরণের চেষ্টা ব্যর্থ

রাজশাহীতে অত্যাধুনিক অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি: মিজু গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার

বিএনপিতে হচ্ছেন তিন মহাসচিব