• রাজশাহী, বাংলাদেশ
  • ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

“৯০ দিনের মধ্যে রেলশ্রমিক ও কর্মচারী দলের কাউন্সিল”

প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ ৭:০৮

“৯০ দিনের মধ্যে রেলশ্রমিক ও কর্মচারী দলের কাউন্সিল”

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী রেলশ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় বর্ধিতসভা রোববার (২৬ জানুয়ারি) রাজশাহীর পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে শনিবার অনুষ্ঠিত প্রথম সভায় পরবর্তী কাউন্সিল এবং অবসরে যাওয়া ৫০% নেতৃবৃন্দের নির্বাহী কমিটিতে থাকা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। সেই কারণেই দ্বিতীয়বারের মতো এই সভার আয়োজন করা হয়।

সভায় আগামী ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব ও নির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উল্লেখ্য, সর্বশেষ কাউন্সিল ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল।

বর্তমান ৩৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির মধ্যে ১৭ জনই ১২-১৫ বছর আগে অবসরে গেছেন। এছাড়া, সভাপতি রফিকুল আলম দুই যুগ ধরে তার পদে বহাল রয়েছেন। ২০১৪ সালের পর আর কোনো নির্বাচন না হওয়ায় উদীয়মান নেতারা নেতৃত্বে আসার সুযোগ পাচ্ছেন না।

দ্বিতীয় দিনের সভায় নানামুখী বিতর্ক ও আলোচনার পর কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য: অবসরে যাওয়া ১০% সিনিয়র নেতাদের (যারা এক যুগ আগে অবসর নিয়েছেন) নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে দুইজন করে মোট চারজন অবসরে যাওয়া নেতা কোঅপ কমিটিতে থাকবেন।
আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল আয়োজনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিকে আরও গতিশীল ও কার্যকর করা হবে।
কাউন্সিলের আগে ঢাকায় একটি বিশেষ সভা আয়োজন করা হবে।
প্রথম দিনের সভায় কিছু নেতাকর্মী অবসরে যাওয়া নেতাদের অপসারণ এবং কনিষ্ঠ নেতাদের দাবির বিষয়ে উচ্চকণ্ঠ হওয়ায় হট্টগোল সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে সভাপতি রফিকুল আলম দ্বিতীয় দিনের সভায় রাজশাহী মহানগর বিএনপি ও যুবদলের কয়েকশ নেতাকর্মী নিয়ে হাজির হন।

সাধারণ সদস্যরা সভাপতির এই ধরনের পেশিশক্তি প্রদর্শনকে সমালোচনা করেছেন। তবে, দ্বিতীয় দিনের সভায় সভাপতি ও সম্পাদকসহ অবসরে যাওয়া ১০% নেতাকে কমিটিতে রাখার সিদ্ধান্ত নেওয়ায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি।

কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস পলাশ ও সোহাগ জানান, সর্বশেষ কেন্দ্রীয় সভা ২০১৮ সালে হয়েছিল। নিয়ম অনুযায়ী, তিন মাস অন্তর সাধারণ সভা এবং দুই বছর পরপর কেন্দ্রীয় কমিটির সভা আয়োজন বাধ্যতামূলক হলেও ছয় বছর ধরে তা উপেক্ষা করা হচ্ছে।

বর্তমানে সংগঠনটির ৭৮টি শাখা রয়েছে, এবং নেতাকর্মীরা দ্রুত কাউন্সিল আয়োজনের মাধ্যমে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার দাবি জানাচ্ছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮