শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

”বিডিএসএস থেকে পদত্যাগ করলেন রাবি নেতারা, ঢাকা কেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাবের প্রতিবাদ”

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেদী সজীব এবং সালাউদ্দিন আমমার ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বিডিএসএস) থেকে পদত্যাগ করেছেন। রাবি ক্যাম্পাসের পরিবহণ মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ পদক্ষেপের ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে তারা সংগঠনের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাবের উত্থানকে দায়ী করেছেন।

সালাউদ্দিন আমমার তার বক্তব্যে বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে গিয়ে কোনো দল বা গোষ্ঠীকে সমর্থন করা উচিত হবে না।” তিনি আরও বলেন, “যুলাই বিপ্লবের মূলে ছিল বৈষম্যের বিরোধিতা, কিন্তু যদি বৈষম্য নতুনভাবে আধিপত্যবাদ বা আঞ্চলিকতার মোড়কে ফিরে আসে, তবে তা দুর্ভাগ্যজনক।”

মেহেদী সজীব তার বক্তব্যে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাবের উত্থান আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেয়, তাই আমি এই অবস্থানে থাকতে পারছি না।”

এর আগে, ২৬ ফেব্রুয়ারি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ গঠন করেন এবং এর একটি ২০৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। মেহেদী সজীবকে যুগ্ম আহ্বায়ক এবং সালাউদ্দিন আমমারকে যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছিল।

তবে, নতুন রাজনৈতিক পরিস্থিতির প্রতি তাদের আপত্তির কারণে তারা অবিলম্বে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

ইফতেখার আলম বিশাল

২৮/০২/২৫

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে অবৈধ ট্রলির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

রাজশাহী মহানগরীতে আরএমপির অভিযানে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

চার মাস পর আদিব হত্যা মামলার রহস্য উদঘাটন, ১৪ বছরের কিশোরের স্বীকারোক্তি

২৫-২৬ অর্থ বছরে রাসিকের ৮০৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন

Disability campaigners are exasperated

রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীর ছুরিতে ২ ছাত্র আহত

কেশরহাটে নাবিল ফিডের পক্ষ থেকে উঠান বৈঠক ও গোডাউন উদ্বোধন

টিউলিপ সিদ্দিক কী লিখেছেন প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে

রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ