শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে আড়াই কোটি টাকার হেরোইন ও মদসহ গ্রেফতার ২

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৪, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
গোদাগাড়ীতে আড়াই কোটি টাকার হেরোইন ও মদসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী গোদাগাড়ী উপজেলায় আড়াই কোটি টাকা মুল্যের হেরোইন ও দেশীয় মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গতকাল বিকেল ৬টার দিকে গোদাগাড়ী থানাধীন মাদারপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের বসত বাড়ির ড্রেসিং টেবিল থেকে ২কেজি ৬০০ গ্রাম হেরোইন ও টেবিলের পেছন থেকে ১৫ লিটার দেশীয় মদ উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো মাদারপুর গ্রামের মোছাঃ আরজান বেগম (৬৪) ও তার ছেলে মোঃ মাহাবুর (৩৯)।

আজ রাতে র‌্যাবের পাঠানো একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর মাদারপুর এলাকায় একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে নারীসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের বাজার মুল্য ২ কোটি ৬০ লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

সনি বাংলা ডট কম/-

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নতুন সরকারের প্রথম দিনেই বিক্ষোভে উত্তাল ফ্রান্স

পুঠিয়ায় টিসিবির কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষ, মেম্বারকে কুপিয়ে আহত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

আরডিএ পার্কে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল জব্দ গ্রেপ্তার-১

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার-১

প্রথম সন্তান পুত্র, মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরেই মোরগ বলি দিলেন বাবা!

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধন

Federal government of the United States

এমপি আনারের হত্যাকারীদের প্রায় চিহ্নিত করে ফেলেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত