রবিবার , ১৬ অক্টোবর ২০২২ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ধানখেতে মিলল অন্তঃসত্ত্বা তরুণীর বিবস্ত্র মরদেহ, পোশাক গাছে

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১৬, ২০২২ ১২:০৫ অপরাহ্ণ
ধানখেতে মিলল অন্তঃসত্ত্বা তরুণীর বিবস্ত্র মরদেহ, পোশাক গাছে

অনলাইন ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে ধানখেতে পাওয়া গেছে সাহেরা খাতুন (২০) নামের এক অন্তঃসত্ত্বা তরুণীর বিবস্ত্র মরদেহ। শনিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার গড়গড়িয়া এলাকা থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছে পুলিশে। ঘটনাস্থলের পাশেই গাছের ডালে বাঁধা ছিল ওই তরুণীর পোশাক।

নিহত সাহেরা খাতুন গোদাগাড়ীর চাতরা গ্রামের দানেস আলীর মেয়ে। তার স্বামীর বাড়ি পার্শ্ববর্তী তানোর উপজেলার সরনজাই মির্জাপুরে।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি। মেরদেহে পচন ধরায় হত্যার আগে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কীনা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।

থানা পুলিশের ওসি কামরুল ইসলাম জানান, দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা ধানখেতে অর্ধগলিত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই মরদেহ উদ্ধার করে।

দুই-তিন দিন আগে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই তরুণী। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

ওসি আরও বলেন, নিহত তরুণী ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এজন্য তাকে বাবার বাড়িতে রেখে স্বামী ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজে যান।

বাবার বাড়ি থেকে গত বুধবার নিখোঁজ হয়েছিলেন সাহেরা। তবে এ নিয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি হয়নি। খোঁজাখুঁজির মধ্যেই শনিবার দুপুরে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ধানখেতে তার মরদেহ মিলল।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ: তিনজনের বিরুদ্ধে মামলা

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকাল কর্মবিরতি

Top 5 most overrated players in the Premier League 2019-20

টিসিবির কার্ড সিজ করে ভোট চাওয়ার অভিযোগ: রাসিকের প্যানেল মেয়র আটক

পুঠিয়াতে ট্রাক ছিনতাই মামলার প্রধান আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ধরছেনা পুলিশ!

রাজশাহীতে ৮টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে ৮টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

ঘুসের ভিডিও চাপা দিতে সাংবাদিককে ২৯ হাজারের প্রস্তাব: ইসি কর্মকর্তা চাকরিচ্যুত

রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

বেলপুকুর থানার অভিযানে ২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার