সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩১ জনকে আটক

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২৮, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৩১ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ, ১৯ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে।

বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) রোববার সন্ধ্যায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর ও বাঘাডাংগা এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে কতিপয় বাংলাদেশী নাগরিক ভারতে যাওয়ার চেষ্টা করছে। এ প্রেক্ষিতে মহেশপুর ব্যাটালিয়নের সদস্যরা সন্ধ্যা ৬ টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত সীমান্ত এলাকাসমূহে মানবপাচার বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাংগা, ঢাকা, নারায়নগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়াও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২ জন নারীকে আটকের পর আন্ত:সীমান্ত মানব পাচার প্রতিরোধ বিষয়ক আইন ও ভিকটিম চিহ্নিতকরন সংস্থা, জাস্টিস এন্ড কেয়ার, যশোর এর নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চলতি অক্টোবর ২০২৪ মাসে এ পর্যন্ত সর্বমোট ২৫৫ জন সদস্যকে অবৈধ সীমান্ত অতিক্রমের সময় মহেশপুর ও জীবননগর সীমান্ত এলাকা হতে আটক করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়নে সারচার্জ মওকুফের সুবিধা ৩০ নভেম্বর

মৌগাছি ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বিচার প্রার্থীর ওপর হামলা!

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাঁওতাল পল্লীর পুকুর রাতের আঁধারে হচ্ছে ভরাট

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাংবাদিক পরিচয়ে নারীদের ব্ল্যাকমেইল ও প্রতারক চক্রের শাস্তির দাবিতে মানববন্ধন

হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর

রাকসু নির্বাচন: ৬ দফা দাবি তুলে ধরলো ছাত্রদল

রাজশাহীতে ইন্ডিয়ান হাইকমিশনারে উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল