শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাহেব বাজার এলাকায় যানজট নিরসনে আরএমপি’র চমৎকার উদ্যোগ

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২৫, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আজ ২৫ অক্টোবর সকাল ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী মহানগরীতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও উক্ত এলাকার যানজট নিরসনের লক্ষ্যে রাজশাহীর সিনিয়র সিটিজেন ফোরাম ও সাহেব বাজার কেন্দ্রিক মার্কেটসমূহের প্রতিনিধিদের সঙ্গে পুলিশ কমিশনারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার পরিপ্রেক্ষিতে সাহেব বাজার জিরো পয়েন্টে কেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা ও উক্ত এলাকার যানজট নিরসনের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিম্নরূপ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেছে যা আগামী ২৬ অক্টোবর ২০২৪ শনিবার থেকে কার্যকর হবে।

যানজট নিরসনে আরএমপি’র উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এটিএন বাংলার সাংবাদিক সুজা উদ্দিন ছোটন বলেন, যানজট জাতির জন্যও এক বিড়ম্বনার নাম । নগরীর অগ্রগতিকে থামিয়ে দিচ্ছে এই ভয়ংকর সমস্যা। যানজটের কারণে যে সময়ক্ষেপণ ঘটছে, অর্থনীতির বিচারে তার ক্ষয়ক্ষতি ভয়াবহ। তবে পুলিশ কমিশনার আবু সুফিয়ান চমৎকার একটি পরিকল্পনা হাতে নিয়েছেন, তাতে অনেকটা যানজট লাঘব হবে। এ ক্ষেত্রে জনসাধরণের যথাযথ আইন মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহী শহরে গুরুত্বপূর্ণ কয়েকটি মোড় রয়েছে যেখানে সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে যেমন ভদ্রারমোড়, রেলগেট, লক্ষিপুরমোড় ও দড়িখরবনা এলাকায় ব্যাপক যানজট লেগে থাকে এ এসকল স্থানেও

পরিকল্পনাসমূহ:

১। মূল সড়কের দুপাশে এবং শপিং মলের সামনে কোনো গাড়ি পার্কিং করা যাবে না।

২। সাহেব বাজার বড় মসজিদের সামনের খালি জায়গা শুধু ব্যক্তিগত গাড়ি পার্কিং এর জন্য ব্যবহার হবে। কোনো হকার থাকবে না।

৩। সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে গনকপাডা মোড় পর্যন্ত রাস্তার ডানপাশে ভ্রাম্যমাণ হকার/দোকান বসতে পারবে

৪। সোনাদিঘির মসজিদ মোড় থেকে ➡ সমবায় মার্কেট রোড হয়ে ➡ আনিস মঞ্জিল থেকে ⤴ বামদিকে গণকপাডা মোড় পর্যন্ত একমুখী যানবাহন চলাচল করবে।

৫। মালোপাডা সড়ক থেকে সমবায় মার্কেট রোড সংযোগ সড়ক (বিএনপি অফিস ও ভুবন মোহন পার্কের পাশের রাস্তায়) একমুখী যানবাহন চলাচল করবে➡

৬। গনকপাডা মোড় হতে কোনো গাড়ি সাহেব বাজার জিরো পয়েন্টের দিকে আসতে পাববে না। সাহেব বাজারমুখী গাড়িসমূহ গনকপাডা রোড দিয়ে ঘুরে আসবে ।

উপরে বর্ণিত নির্দেশনা মেনে চলতে সম্মানিত নগরবাসীদের অনুরোধ করা যাচ্ছে । আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরএমপি ট্রাফিক পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ।

সর্বশেষ - রাজশাহী