সোমবার , ১২ আগস্ট ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবিতে ছাত্রলীগ নেতার কক্ষে দেশীয় অস্ত্র-মাদক

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১২, ২০২৪ ৮:৪৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নেতা তাসকিফ আল তৌহিদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও মাদক জব্দ হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলে বাস করতেন।

রোববার (১১ আগস্ট) সকালে হলের দায়িত্বে থাকা কর্মচারীদের সঙ্গে নিয়ে তৌহিদের ২০৬ নম্বর কক্ষে তল্লাশি চালান শিক্ষার্থীরা। সেখানে লোহার রড, পাইপ, ধারালো হাসুয়া, রামদা, বিদেশি মদের বোতল, গাঁজা, রেললাইনের পাথর, ছাত্রলীগের চাঁদা আদায়ের রশিদ, পাসপোর্ট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আইডি কার্ড ও লাঠিসোঁটা উদ্ধার করেন তারা। পরে শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাদের কক্ষে উদ্ধার কার্যক্রম চালান শিক্ষার্থীরা। সেখানেও অস্ত্র ও মাদক পান তারা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ছাত্রলীগ নেতা তাসকিফ আল তৌহিদ আরবি বিভাগ থেকে ২০২০ স্নাতক (সম্মান) এবং ২০২২ সালে মাস্টার্স পাস করেন। শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় হল থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। গত বছর অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নতুন কমিটি হওয়ার পর সভাপতির পক্ষ থেকে হল দেখভালের দায়িত্ব নিয়ে আবার হলে ফেরেন তৌহিদ।

শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ নেতা তৌহিদ ও তার অনুসারীরা সামান্য কিছু হলেই সাধারণ শিক্ষার্থীদের কক্ষে ডেকে নিয়ে অস্ত্র দেখিয়ে ভয় দেখাতেন এবং নির্যাতনও করতেন। আর তৌহিদ একজন অছাত্র। তিনি অবৈধভাবে হলে থাকতেন। তল্লাশি অভিযানের সময় উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো হল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় নবাব আবদুল লতিফ হলের প্রাধ্যক্ষ এএইচএম মাহবুবুর রহমান জানিয়েছেন, শিক্ষার্থীরা যেসব অস্ত্র উদ্ধার করেছে সেগুলো আপাতত হল প্রশাসনের কাছেই জমা থাকবে। তারা পুলিশের সহায়তা নিয়ে সন্দেহভাজন অন্য কক্ষগুলোও তল্লাশি চালাবেন। পরে সবকিছু এক সাথে পুলিশের কাছে হস্তান্তর করবেন।

এর আগে গত ১৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে শাখা ছাত্রলীগের সভাপতির রুম থেকে দুটি পিস্তল ও সাধারণ সম্পাদকের রুম থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেন বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর ১৭ জুলাই ক্যাম্পাসের পলিটিক্যাল ব্লক খ্যাত শহীদ হবিবুর রহমান হল থেকেও দেশীয় অস্ত্র উদ্ধার করেন তারা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন 

জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত : জনগণের ভোটাধিকার হরণ বন্ধের আহ্বান

মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে রাজশাহীতে এক ব্যক্তি গ্রেপ্তার, ধর্মপ্রাণ মানুষের ক্ষোভে উত্তাল এলাকা

রাবি চারুকলায় অন্য বিভাগের শিক্ষার্থী এসে ‘মাদক সেবন’ করায় সংঘর্ষ, আহত ৩

বন্দির সঙ্গে অবৈধ সম্পর্ক, ইংল্যান্ডে নারী কারা কর্মকর্তার জেল

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ মোট গ্রেপ্তার ১৮

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

Make Realtionship Years Lights Fill Kind In USA

বিএনপিতে শুরু হচ্ছে শুদ্ধি অভিযান: অপরাধের প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা

বরিশালে ৪ মেয়র প্রার্থীর ম‌নোনয়ন বাতিল