শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত : জনগণের ভোটাধিকার হরণ বন্ধের আহ্বান

প্রতিবেদক
sonynews
আগস্ট ২২, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে রুকন সম্মেলন-২০২৫ শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সম্মেলন চলে। সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
​সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “বিগত দেড় দশক ধরে স্বৈরশাসক হাসিনা এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। শেখ হাসিনার নীতি ছিল ‘আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো’। এই একদলীয় স্বৈরশাসন থেকে মানুষ মুক্তি পেয়েছে, এবং নতুন করে কোনো জিম্মিদশায় জনগণ বন্দি হতে চায় না।” তিনি চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধের জন্য পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনের ওপর জোর দেন।
​তিনি আরও বলেন, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় জীবনে কোরআন-সুন্নাহর বিধান প্রতিষ্ঠিত হলেই মানুষের মুক্তি আসবে। জামায়াতে ইসলামী সেই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং একইসঙ্গে অধিকার আদায়ের লড়াইও চলবে।” তিনি আরও উল্লেখ করেন যে, কিছু দল পিআর পদ্ধতি বুঝতে চাইছে না, কারণ তারা পুরোনো নীতিগুলোই চালু রাখতে চায়। তবে তিনি বিশ্বাস করেন, জনগণ এই ধরনের নীতি প্রত্যাখ্যান করবে।
​অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মানবিক মূল্যবোধসম্পন্ন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী নেতৃত্ব অপরিহার্য। জামায়াতে ইসলামী সেই নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরির কাজ করছে বলে তিনি জানান।
​কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইনের যৌথ সঞ্চালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম।
​এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন সেক্রেটারি এবং রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর কাটাখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন

রাজশাহীতে বুকে ব্যথা নিয়ে ফাঁসির আসামি মিয়া মহিউদ্দিন হাসপাতালে

পূজা মণ্ডপে পুরোহিতের মৃত্যু

রাজশাহী নগরীতে ৪ নারীসহ ৮ ভুয়া সাংবাদিক গ্রেফতার

জাতীয় প্রেস ক্লাবে আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে

রাসিক মেয়র লিটনকে নির্বাচিত করতে সাংবাদিকদের লিফলেট বিতরণ

নগরীতে ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

নগরীতে ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

ওবায়দুল কাদেরের জন্য ২০০ মণ মাংস দিয়ে এমপি একরামুলের মেজবান