মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, যুবদল রাজশাহী বিভাগ 

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ৩, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশকে স্বৈরাচারী শেখ হাসিনার কবল থেকে ছাত্র-জনতা গত ৫আগস্ট রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীন করেছে। এই স্বাধীন দেশে আর কোনভাইে বাকশালীদের ঠাঁই দেয়া হবেনা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে ‘শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন জনগণের ভালোবাসা অর্জন করুন’ স্নোগানকে সামনে রেখে বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বিএনপি বা কোন দলই এখন ক্ষমতায় নাই। রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সুযোগে বিএনপি ও সহযোগি সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন করতে আওয়ামী দোসরা অনুপ্রবেশ করে জনগণের জানমালের ক্ষতি করার অপচেষ্টা করবে। এদের প্রতিহত করতে হবে। সেইসাথে দলে কোনভাবেই বহিরাগতদের ঠাঁই না দেয়ার জন্য বিভাগীয় যুবদলের নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন। কেউ যেনো জনগণকে হয়রানী করতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য স্থানীয় নেৃতৃবৃন্দদের নির্দেশ দেয়া হয় উক্ত অনুষ্ঠান থেকে। কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে একদফা আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভের কামনা করা হয়। যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের

সভাপতিতে এবং সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সাবেক রাজশাহী মহানগরের আহ্বায়ক আব্দুল কাদের বকুল, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো ও সদস্য সচিব রেজাউল করিম টুটুল, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও সদস্য সচিব আনিসুর রহমান আনিস, পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ হিমেল ও সদস্য সচিব মনির আহম্মেদ, জয়পুর হাট জেলা যুবদলে আহ্বায়ক এ.টি.এম শাহনেয়াজ কবীর শুভ্র, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান উজ্জল ও সদস্য সচিব আদনান হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসমাম তারিক ও সদস্য সচিব গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবু ও সদস্য সচিব মুরাদুজ্জামান মুরাদ, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন-উল ইসলাম এবং সদস্য সচিব রুহুল আমিন মুক্তার। এছাড়াও রাজশাহী বিভাগীয় যুবদলের বিভিন্ন থানা, উপজেলা ও পৌরসভা এবং রাজশাহী মহানগর ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সাইবার নিরাপত্তা আইনে মামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন আরটিজেএর

সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন নয়া দিগন্তের শামছুল ইসলাম

রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রামেকে মায়ের মৃত্যু ঘিরে উত্তেজনা: সেনাসদস্যকে মারধরের অভিযোগ, উল্টো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

Today it’s seen all around the web; on templates,

ট্রাফিক আইন প্রতিপালনে আরএমপি’র সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নগরীর চন্দ্রিমা থানায় ৩ ছিনতাইকারী গ্রেফতার: জেল হাজতে প্রেরণ

রাজশাহী জাতীয় শ্রমিকলীগের নবগঠিত কমিটি বাতিল ঘোষণা করে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের চিঠি

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু

আরএমপি’র সদর দপ্তরে বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন করলেন আইজিপি