Tuesday , 3 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিজিবির অভিযানে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ

প্রতিবেদক
sonynews
November 3, 2026 12:45 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট সীমান্ত দিয়ে পাচারের সময় ৩০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টা ৩৫ মিনিটে চারঘাট উপজেলার মুক্তারপুর ক্যাডেট কলেজের পূর্ব পাশের প্রাচীরসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তিনজন চোরাকারবারিকে একটি ব্যাগসহ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা। এ সময় তাদের ধাওয়া করলে ব্যাগটি ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।

পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স উদ্ধার করা হয়। জব্দ করা মালামাল চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গণসৌচাগার নির্মাণের দাবি

সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান

অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ! দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ

রাবিতে ছাত্রলীগ নেতাকর্মী ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

রাজশাহীতে কথিত মানবাধিকার সংস্থার আড়ালে প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি

সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাজন গ্রেফতার, মুক্তি দাবি সাংবাদিক নেতাদের

রুয়েটে অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন

মেরুন টি-শার্ট পরা সেই যুবকের পরিচয় জানা গেল

টানা পাচ বছর অফিস না করেও রুয়েট থেকে তুলছেন বেতন-ভাতা, কে এই টিটু

‘গঠনমূলক সম্পর্ক নষ্ট করে’ এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান মোদির