Tuesday , 3 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে ৩ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
November 3, 2026 10:47 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটনের মহানগর ডিবি ও রাজপাড়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

গত ০২ নভেম্বর বেলা পৌনে ১২টার দিকে মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকায় অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার আদর্শগ্রামের মো: শামীম শেখের ছেলে মো: জাকির হোসেন (৩৭)-কে গ্রেপ্তার করে। এসময় জাকিরের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৪ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্যে, আসামি জাকিরের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় ১টি মাদক মামলা রয়েছে।

অপরদিকে, রাজপাড়া থানা পুলিশ একই তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে দাশপুকুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মো: সৈয়দ আলীর ছেলে মো: রুম্মান আলী (৩৬) এবং একই থানার কেশবপুর গ্রামের মৃত সামসুল আলমের ছেলে খন্দকার শাকিল হোসেন পলাশ (৪৫)-কে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্যে, আসামি রম্মানের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি মামলা রয়েছে। এছাড়াও আসামি শাকিল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় ৭টি মাদক মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
এবার আরেকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

এবার আরেকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

২৮ অক্টোবরের সহিংসতায় ২৮ মামলা: গ্রেপ্তার ১৪৮০

উপহার দেওয়া অ্যাম্বুলেন্স এখন ‘ভোটের গাড়ি’

রাজশাহীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

সহবাসে সম্মতি ছিল, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ টিকল না আদালতে

সহবাসে সম্মতি ছিল, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ টিকল না আদালতে

রাজশাহী বাগমারা থানার নিকাহ রেজিস্টার খাদেমুলের বাল্যবিবাহ নিবন্ধনের ছড়াছড়ি

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে স্কুলশিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

বিমার ২ লাখ টাকা পেলো সাপের কামড়ে মারা যাওয়া রাবি শিক্ষার্থীর পরিবার

নওগাঁ সনাতন ধর্মালম্বীদের দূর্গাদেবীর বিদায়ের আগে নারীরা সিঁদুর খেলায় মেতেছেন,আজ বিজয়া দশমী