সোমবার , ২১ নভেম্বর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এবার আরেকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২১, ২০২২ ১২:৪৬ অপরাহ্ণ
এবার আরেকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

অনলাইন ডেস্ক: বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের আরও একজন কর্মকর্তাকে। তিনি হলেন বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য অতিরিক্ত কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ব্যারিস্টার মো. জিল্লুর রহমান।

তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সোমবার (২১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য অতিরিক্ত কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সরকারি চাকরি আইনের ৪৫ নম্বর ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যেকোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজনীয় মনে করলে কোনো কারণ না দেখিয়ে তাকে চাকরি থেকে অবসর প্রদান করতে পারবে। তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ, সেক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করতে হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরডিএ’র নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মাণ! রাস্তা হারিয়ে দিশেহারা স্থানীয়রা

আওয়ামী নেতার মৃত্যু নিয়ে এমপি ও মেয়রের পাল্টাপাল্টি অভিযোগ

আচরণবিধি লঙ্ঘনে ক্ষমা চাইলেন মাহি

ফেল করে অধ্যক্ষের অপসরণ চাইলো রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা

সচিবালয়ে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ৮ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট উদ্বোধন

বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট নির্বাচন: রাজশাহীতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের ফুল প্যানেল বিজয়ী

‘ফ্রেঞ্চ ফ্রাই’ নিয়ে যে দুঃসংবাদ দিলেন হার্ভার্ডের গবেষকরা

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোটের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

রাজশাহী নগরীতে বোমা বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার