• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

মা” কে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান আটক, কারাগারে প্রেরণ

প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬ ৮:৫৮

মা” কে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান আটক, কারাগারে প্রেরণ

ধামুরহাট (নওগাঁ) প্রতিনিধি: ধামইরহাট উপজেলার খরমপুর গ্রামের মোকসেদুর রহমানের বিধবা স্ত্রী চাঁদ সুলতানা ১৩ জুন রাতে  তার দুই সন্তানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করলে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত সন্তান ২ জনকে আটক করে।  বিধবা “মা” চাঁদ সুলতানা তার দুই ছেলে মোঃ মুকিম (৩০) ও মোঃ মুমিন (৪৫) এর বিরুদ্ধে গতকাল রাতে ধামইরহাট থানায় এজাহার দায়ের করেন। ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত মুকিম ও মুমিনকে গ্রেফতার করেন।  এবং ১৪ জুন রবিবার অভিযুক্তদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করেন। ধামইরহাট  থানার ওসি মিন্টু রহমান দ্রুত আসামিদের গ্রেফতার করায় গ্রামবাসী ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮