বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নগরজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৩০, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: দেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি আগামী ০২ মে বিকাল ৩ টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি দেশব্যাপী একযোগে ভার্চুয়ালি সরাসরি সম্প্রচার করা হবে। তারই ধারাবাহিকতায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠানটি প্রদর্শিত হবে।
“নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে সুসজ্জিত ক্যারাভান গাড়ির মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি নগরজুড়ে ব্যানার, ফেস্টুন ও ওভারহেড ব্যানার স্থাপনের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

উক্ত অনুষ্ঠানে সমবেত হয়ে ক্রীড়া অঙ্গনকে উৎসাহ প্রদানের জন্য রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য মহানগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাছের পোনা অবমুক্ত করলেন কর্নেল তানভীর হোসেন

নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি, কামাল আহমেদ

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে মান সনদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে মামলা-জরিমানা

৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে আসছেন জামায়াত আমির

রাজশাহীর চিহ্নিত মাদক ব্যবসায়ী  লিটনসহ গ্রেফতার দুই

জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চলাচল শুরু

রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চলাচল শুরু

রাজশাহীতে পেঁপের বস্তায় মিল্ল ১৪০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১

রাজশাহীতে পেঁপের বস্তায় মিল্ল ১৪০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১

শ্রমিকদের মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধ

রাজশাহী জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত