Saturday , 25 November 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজশাহীতে ইউএনডিপি’র সয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণ

প্রতিবেদক
সনি নিউজ
November 25, 2023 10:50 am

স্টাফ রিপোর্টার: প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় তুলানামূলক পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে মানবসম্পদে রূপ দিতে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং সিটি করপোরেশনের যৌথ আয়োজনে ৪দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে সয়ংক্রিয় সেলাই মেশিন এবং সামগ্রি বিতরণ করা হয়েছে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পিপিই সম্পর্কিত উৎপাদন ক্ষমতা শক্তিশালী করার জন্য চীন ইউএনডিপি ট্রায়াঙ্গুলার এবং দক্ষিণাঞ্চলীয় কর্পোরেশনের সহায়তায় ও রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের তত্বাবধানে এ প্রকল্পের প্রথম ধাপে নগরীর ১৫জন নারীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

শনিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সেমিনার কক্ষে প্রশিক্ষণ শুরুর প্রারাম্ভ অনুষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের মাঝে স্বয়ংক্রিয় সেলাই মেশিন এবং সেলাই আনুষাঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়।

দেশের পিছিয়ে পড়া নারীদের দক্ষ মানবসম্পদ রূপে গড়ে তুলতে আন্তর্জাতিক সংস্থা ও দেশীয় প্রতিষ্ঠান গুলোর যৌথ এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আকতার রেনী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহিন আকতার রেনী বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই নারী জাগরনের অগ্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা৷ তিনি ক্ষমতায় আশার পর নারীর ক্ষমতায়ন ও পিছিয়ে পড়া নারী সমাজকে নানামুখী শিক্ষায় শিক্ষিত করে দেশের মানবসম্পদে রূপ দিচ্ছে৷

তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় রাসিক মেয়র লিটনও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে৷ আমি আশাবাদী দেশী, বিদেশী সহযোগীতায় এভাবেই আমাদের নারী সমাজ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে এবং একদিন তারা দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে উঠবে।

সয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার এসএম ইমদাদুল হক, রাসিকের চিফ ইঞ্জিনিয়ার নূর ইসলাম তুষার, রাসিকের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, সিডিসি ক্লস্টারের বিভিন্ন ওর্য়াডের নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থী৷

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তানোরে জোরপূর্বক এসটিডব্লিউ স্কিমে সেচের প্রতিবাদ করায় প্রাণ সংশয়ে মালিক

হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে দিয়ে পারভেজের মুখে হাসি ফোটালো এপিবিএন-৪

রাতের আধারে সিটি হাট এলাকায় ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়া ট্রাফিক পুলিশকে মারধর ও জুতাপেটার ঘটনায় দুই মহিলা আটক

‘নেসকো নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কথা বলার কে?’ প্রধানমন্ত্রী

ইমামের পোশাকে প্রতারক: রাজু আহমেদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে পবার ইটাঘাটী

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের ভিন্নমাত্রার ঈদ উদযাপন, আনন্দে আপ্লুত স্বজনরাও

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলে বিএনপি আন্দোলন করতে পারছে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলে বিএনপি আন্দোলন করতে পারছে : প্রধানমন্ত্রী

ফারাক্কা ‘মরণ ফাঁদ’: ভাসানীর লংমার্চের ৫০ বছর পরও পানি সংকটে বাংলাদেশ