Thursday , 23 July 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
July 23, 2026 7:38 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১০.৩০ টায় আরএমপি হেডকোয়ার্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় দ্রুত মামলা নিষ্পত্তি, মামলার গুণগত ও মানসম্মত তদন্ত নিশ্চিতকরণ, মাদকবিরোধী অভিযান জোরদার, রাত্রিকালীন টহল বৃদ্ধি, মেডিকেল সার্টিফিকেট ও পোস্টমর্টেম রিপোর্ট দ্রুত প্রাপ্তি, জনগণকে ভোগান্তিমুক্ত পুলিশি সেবা প্রদান এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সভায় পুলিশ কমিশনার অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল উপ-পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জ, বিশেষ পুলিশ সুপার, পিবিআই, রাজশাহী; র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি, নৌ পুলিশ, রাজশাহী; রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সিআইডির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় বিভিন্ন এনজিওর প্রতিনিধি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ, চেম্বার অব কমার্সের প্রতিনিধি, দিনের আলো হিজড়া সংগঠন রাজশাহীর সভাপতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

লাল সবুজের পতাকা অ্যান্টার্কটিকা মহাদেশে, অভিযাত্রীর বহরে রাজশাহীর দুই ভাই

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনু

তুরস্কর পোলে আলোকিত হলো রাজশাহী নগরীর একাংশ

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি, বিএনপিও পাবে না: ডা. শফিকুর রহমান

৭৫০ কোটি টাকা পাওনা আদায়ে পাউবো ঘেরাও কর্মসূচী ঠিকাদারদের

রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী, এমপি সহ ২০০ জন আওয়ামীলীগ কর্মীর নামে মামলা

হাসিনা আমলের হেলমেট বাহিনীই এখনকার গুপ্ত বাহিনী: মন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৭

পানি, খাবার, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ বন্ধ! ইজ়রায়েলি অবরোধের জেরে গাজ়ায় মানবিক বিপর্যয়ের শঙ্কা