শুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৭

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ২৭, ২০২৩ ৬:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ  রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। ২৫ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন দফায় বানেশ্বর বাজারে এ সংঘর্ষ চলে।
বানেশ্বর কলেজ মাঠ ও ঢাকা-রাজশাহী মহাসড়কের উপরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় প্রায় দেড় ১ ঘন্টা যানবহন বন্ধ থাকে। এ সময় অতিরিক্তি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বানেশ্বরে আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বানেশ্বর বাজার বণিক সমিতি অফিসে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং জেলা যুবলীগের সহসভাপতি ওবাইদুর রহমানের সমর্থকদের কথা কাটাকাটি হয়। সেই সূত্র ধরে বুধবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদের মধ্যে জেলা যুবলীগের সহসভাপতি ওবায়দুর রহমান ডা: মুনসুর রহমান এমপির সমর্থক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার সমর্থক।

সূত্রমতে, মঙ্গলবার রাতে প্রথমে তাদের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পুনরায় ওবায়দুর রহমান ও আবুল কালাম আজাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারি জানান, দুই গ্রুপের ইট পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে আমরা যখন আসি গাড়ি ঘোড়া বন্ধ ছিলো না। আর এই ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে আহতদের নাম এখনো জানান যায়নি। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঊর্মি ও রাকিব গ্রেফতার

Tension between China and Taiwan has risen

বিদ্যুৎ চুরির অভিযোগে তদন্তে নেমেছে নেসকো, কর্মকর্তা-স্বজন যোগসাজশের অভিযোগে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ

টেন্ডাবক্স ছিনতাই ঘটনায় মামলা আসামি অজ্ঞাত

রাজশাহীতে এবার ছিনতাইকারীদের কবলে রাবি শিক্ষার্থী

রাজশাহী কলেজের দেড়শত বর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে স্মারক ভাস্কর্য হবেঃ ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে ৬০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

ক্ষমতা হারানোর ভয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে সরকার: মান্না

রাজশাহীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮ বছর পর আবারো পূর্ণাঙ্গ টিভি স্টেশনের স্বপ্ন দেখছেন রাজশাহীবাসী