• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline
রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

রাসিকের চুরি যাওয়া বৈদ্যুতিক তার-সহ চক্রের দুই চোর গ্রেপ্তার

সনি নিউজ / ৬৮ Time View
Update : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
রাসিকের চুরি যাওয়া বৈদ্যুতিক তার-সহ চক্রের দুই চোর গ্রেপ্তার
রাসিকের চুরি যাওয়া বৈদ্যুতিক তার-সহ চক্রের দুই চোর গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর ৩,২০,০০০ টাকার বৈদ্যুতিক তার-সহ চক্রের দুই চোরকে গ্রেপ্তার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো-নগরীর কাশিয়াডাংগা থানাধীন হড়গ্রাম নগরপাড়া এলাকার সাজ্জাদ আলীর ছেলে মনিরুল ইসলাম মনি (২৭) ও চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী খয়লান এলাকার জলিল হাওলাদারের ছেলে মনজুরুল  ইসলাম।

গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১০ ফেব্রয়ারী দক্ষিণ নওদাপাড়া সিটি হাট মোড় থেকে জেলা আওয়ামীলীগের কার্যালয় পর্যন্ত দৃষ্টিনন্দন সড়ক বাতির ১৪টি পোলের ১২৬০ মিটার বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায় তারা। যার মুল্য ১১ লাখ টাকা। এর একদিন পর রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সড়ক বাতিটি উদ্বোধন করার কথা ছিলো।

এর পর গত ১৯ ফেব্রয়ারী নওদাপাড়া বাস টার্মিনাল থেকে ভদ্রা রেল ক্রসিং পর্যন্ত সড়ক বাতির ৪টি পোলের মোট ৩৫০ মিটার তার চুরি হয়। যার মুল্য ৩ লাখ টাকা।

এ ঘটনায় গত ২১ ফেব্রয়ারী রাসিকের বৈদ্যুতিক শাখার উপ-সহকারি প্রকৌশলী মোঃ তানভির হাসান সজিব বাদি হয়ে শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি মেহদেী হাসান বলেন, রাসিকের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় চক্রের দুইজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার ১ নম্বর আসামি মনিরুল ইসলাম মনির দেয়া তথ্যে সিটি হাট এলাকার গমের ক্ষেতের ভিতর একটি প্লাস্টিকের বস্তায় ৪৮ মিটার তার উদ্ধার করা হয়। যার মুল্য ৭০ হাজার টাকা।

১৭  মার্চ শুক্রবার রাত ৩টার দিকে চন্দ্রিমা থানার আসাম কলোনী খয়লান এলাকায় অভিযান চালিয়ে মনজুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তার বসত বাড়ির গোডাউন থেকে দুটি বস্তায় রাসিকের দৃষ্টিনন্দন বাতির আর্থিং তার উদ্ধার হয়। যার মুল্য ২,৫০,০০০ টাকা।

তিনি আরও বলেন, বাকি বৈদ্যুতিক তার ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category