শনিবার , ১০ আগস্ট ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে গুলিবিদ্ধ হওয়া ছাত্রশিবির নেতার মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ১০, ২০২৪ ১০:১৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান (২৮) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

গত ৫ আগস্ট নগরীর আলুপট্টি এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের সময় ছাত্রশিবির নেতা রায়হান গুলিবিদ্ধ হয়েছিলেন। গুলিবিদ্ধ হওয়ার তিনদিন পর তার মৃত্যু হলো।

ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমন রামেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা আলী রায়হানের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন। নিহত আলী রায়হান রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মাদ বলেন, ‘মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন আলী রায়ান। হাসপাতালে আনার পর তার জরুরি অস্ত্রোপচার করা হয়। তবে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখান থেকে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউতে) স্থানান্তর করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আলী রায়হানের মৃত্যু হয় বলে জানান হাসপাতাল পরিচালক।

এদিকে গত ৫ আগস্টের (সোমবার) ওই সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন গুরুতর আহত হন। এর মধ্যে অন্ততঃ ৩০ জনই ছিলেন গুলিবিদ্ধ। এছাড়া সংঘর্ষের সময় পালাতে গিয়ে হাসান আনজুম (২৭) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। আর ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলন কর্মসূচি চলাকালে এটিই ছিল রাজশাহীতে প্রথম কোনো মৃত্যুর ঘটনা। এরপর সেই একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) আরও একজনের মৃত্যু হলো।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

যৌন হয়রানির অভিযোগে রাবি আইন বিভাগের শিক্ষককে বরখাস্তের

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

যুবলীগ নেতা হত্যা মামলায় ১৩ জামায়াত-শিবিরকর্মীর যাবজ্জীবন

সেবায় দিক দিয়ে দেশসেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

আমতলীতে সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীতে আ’লীগের দুপক্ষে সংঘর্ষ, যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত নয়: রিজভী