সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পাবনা কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১২, ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পাবনা জেল সুপার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনা জেলা কারাগারে বন্দী থাকাবস্থায় গত শুক্রবার সকালে হৃদ্‌রোগ ও ডায়াবেটিসজনিত রোগে অসুস্থবোধ করেন প্রলয় চাকি। এ সময় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। সোমবার ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পাবনাতে নিয়ে আসা হবে বলে স্বজনেরা জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রলয় চাকি জেলার একসময়ের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অভিনেতা প্রয়াত লক্ষ্মী দাস চাকির বড় ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গত ১৬ ডিসেম্বর সকালে প্রলয় চাকিকে তাঁর পাথরতলার বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এর পর থেকে পাবনা জেলা কারাগারেই ছিলেন তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

২০২৩-এ দাফন ভোলাহাটে, ২০২৬-এ কলকাতায় মৃত্যু দেখিয়ে রাসিকের প্রত্যয়ন!

গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে যুবলীগ নেতা সহ গ্রেফতার ১৭

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রাজশাহী বিভাগে বিএনপি নেতাকর্মীদের নামে গায়েবী মামলা দেওয়া হচ্ছে সংবাদ সম্মেলনে মিনু

রাজশাহীতে ২৬ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 

জমকালো আয়োজনে উদ্বোধন হলো শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫

তিন স্ত্রীকে তালাক দিয়ে চতুর্থ বিয়ে, চট্টগ্রামে পঞ্চম বিয়ে করাই কাল হলো আলাউদ্দিনের

নিখোঁজ মানসিক প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল শাহমখদুম থানা পুলিশ

আরএমপির পৃথক অভিযানে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার