Friday , 6 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে দুই অনলাইন জুয়ারি গ্রেপ্তার, পালিয়েছে মাসুম

প্রতিবেদক
sonynews
November 6, 2026 8:14 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে জুয়া প্রতিরোধে দামকুড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে ২ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত ৪টি স্মার্টফোন ও ১টি বাটন মোবাইলসহ মোট ৫টি মোবাইল ফোন ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।

গত ০৫ নভেম্বর ভোর ০৪ টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানা পুলিশ শিতলাই এলাকায় অভিযান পরিচালনা করে শিতলাই গোবিন্দপুর গ্রামের মো: আবুল কালামের ছেলে মো: আমান উল্লাহ আমান (২৭) এবং মো: মাজদার আলীর ছেলে মো: সাকিবুল ইসলাম (২৬)-কে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোবিন্দপুর গ্রামের মো: আবুল কালামের ছেলে মো: মাসুম (৩৫) কৌশলে পালিয়ে যায়।

এসময় গ্রেপ্তারকৃত আসামি আমানের হেফাজত থেকে জব্দ করা ০৩ টি স্মার্টফোন ও ০১টি বাটন ফোন তল্লাশি করে ০৭ টি মোবাইল সিমকার্ড, বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসোবের সঙ্গে ব্যবহৃত ০২ টি নম্বর, অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ওয়েবসাইটে (ব্রাউজার) ০৪ টি ইউজার আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং সংক্রান্ত ০২ টি অ্যাপস পাওয়া যায়। এছাড়া অপর আসামি সাকিবুলের হেফাজত থেকে ০১ টি স্মার্টফোন তল্লাশি করে ০২টি মোবাইল সিমকার্ড, বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত ০৩টি নম্বর, অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ওয়েবসাইটে (ব্রাউজার) ০৩টি ইউজার আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং সংক্রান্ত ০৩টি অ্যাপস পাওয়া যায়। পাশাপাশি জুয়া খেলার কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট করা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি মাসুম দীর্ঘদিন ধরে আমান ও সাকিবুলের সঙ্গে সাইবার স্পেসে অনলাইনে জুয়া খেলার নিমিত্তে বিভিন্ন জুয়ার অ্যাপস ও ওয়েব সাইট ব্যবহার করে আসছে।

আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সরকার জাতিসংঘ মহাসচিবের চিঠি নিয়ে জালিয়াতি করেছে: মান্না

মিছিল থেকে রাবি শিক্ষার্থীদের আটকের চেষ্টা, শিক্ষকদের বাধার মুখে আটক করতে পারেনি পুলিশ

এবার গরুর চামড়ার দাম কিছুটা পেলেও ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ৫ টাকায়!

রাসিকের উদ্যোগে লেক ও পুকুর সংরক্ষণ, সৌন্দর্য্যবর্ধনের সুফল পাচ্ছেন নগরবাসী

আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সাংবাদিক পরিচয়ে নারীদের ব্ল্যাকমেইল ও প্রতারক চক্রের শাস্তির দাবিতে মানববন্ধন

মোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশ

টিকটকে পুলিশের ইউনিফর্ম পরা ভিডিও: রাজশাহীতে কনস্টেবল প্রত্যাহার

রাজশাহীতে ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধারের কার্যক্রম শুরু

ব্যায়ামের আগে শক্তি বাড়াতে ৯টি সেরা কম্বো খাবার