রবিবার , ২১ জানুয়ারি ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সরকার জাতিসংঘ মহাসচিবের চিঠি নিয়ে জালিয়াতি করেছে: মান্না

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ২১, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করে বলেছেন, ভোটে জালিয়াতির পাশাপাশি জাতিসংঘের মহাসচিবের চিঠি নিয়েও সরকার জালিয়াতি করেছে। তবে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার নাগরিক ঐক্য আয়োজিত গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই গণস্বাক্ষর কর্মসূচি সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলে।

সমাবেশে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিপ হুইপ জয়নাল আবদীন ফারুক বলেন, যারা ক্ষমতায় টিকে থাকতে চায় তারা একটু কষ্ট দেয়। তারা জনগণকেও কষ্ট দেয়, রাজনৈতিক দলগুলোকেও কষ্ট দেয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার ডাকাতদের সরকার। ওরা নিজেরাই ডাকাত, ভোট ডাকাতি করেছে। এই সরকার জনগণের অধিকার হরণ করেছে। এখন আবার বলছে, ভোট ভালো হয়েছে। সবাই আমাদের স্বীকৃতি দিচ্ছে। পিটার হাস নেত্রীর সঙ্গে দেখা করে গেল। কই পিটার হাস আর নেত্রী শেখ হাসিনার ছবি তো আমরা কোথাও দেখলাম না। তারা (যুক্তরাষ্ট্র) বরং বলেছে, যে অত্যাচার, নির্যাতনের মধ্য দিয়ে এই দেশ অগ্রসর হচ্ছে, তাতে আমরা উদ্বিগ্ন। সব ইউরোপীয় দেশগুলো তাই বলেছে। যতক্ষণ পর্যন্ত এই সরকার না যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

তিনি আরও বলেন, একজন মন্ত্রী বলেছেন, সাত দিনের মধ্যে সিন্ডিকেট বন্ধ করে দেবে, অবিলম্বে দ্রব্যমূল্য কমাবে। সব জিনিসের দাম বেশি। গ্যাসেরও দাম বেশি, কিন্তু চট্টগ্রামে গ্যাস নেই।

সবগুলো ব্যাংক বন্ধের দশা হয়েছে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, টাকা নেই সরকারের কাছে। বাংলাদেশ ব্যাংক তখন ছাপিয়ে ছাপিয়ে টাকা দিয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ২৮ দিনে বিএনপির ১৩শ’ নেতাকর্মী গ্রেফতার

জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতিহারে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহানগরীতে বিশেষ অভিযানে ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলসহ গ্রেপ্তার ১৬ জন

রাকসু জিএসের ঘোষণার পর রাবির ছয় ডিনের খোঁজে বিভাগে বিভাগে অনুসন্ধান

রাবি ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থীর মৃত্যু: রহস্য ঘনীভূত

ভারতে আ.লীগের কার্যালয় বন্ধের আহ্বানে যা বলল দিল্লি

১৯ নং ওয়ার্ডে ৩ জন প্রর্থীর মধ্যে উচ্চ শিক্ষিতর তালিকায় তৌহিদুল হক সুমন

রাজশাহীতে পিপিআরসি’র সেমিনার: তরুণরা চান কর্মসংস্থান, ব্যবসায়ীরা চান সরকারি সহযোগিতা

বর্হিবিশ্বে শেখ হাসিনা অনন্য উচ্চতায়: এনামুল হক শামীম

ছাত্রলীগ নেতা সাগরের মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক

ছাত্রলীগ নেতা সাগরের মাতার মৃত্যুতে রাসিক মেয়রের শোক