Sunday , 21 May 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিক ১৯ নং ওয়ার্ড থেকে মনোনয়ন জমা দিলেন কাউন্সিলর প্রার্থী সুমন

প্রতিবেদক
সনি নিউজ
May 21, 2023 10:32 am

স্টাফ রিপোর্টারঃ আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন। এই নির্বাচনে ১৯নং ওয়ার্ড থেকে দ্বিতীয় বারের মত কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন তৌহিদুল হক সুমন।

আজ রবিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার সময় সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়ন জমা দেয়ার পর কাউন্সিলর সুমন বলেন, ১৯ নং ওয়ার্ড উন্নয়নের ওয়ার্ড। এ ওয়ার্ডে আমি ব্যাপক কাজ করেছি।  জনগণের প্রতি আমার আস্থা্, ভালোবাসা ও ভরসা আছে তারা আমাকে ভোট দিয়ে আবার নির্বাচিত করবেন।

তিনি আরও বলেন, শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয় ও ছোট বনগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬তলা দুটি ভবন রয়েছে। সেই ভবন দুটিকে মহিলা কেন্দ্র করা হয়েছে। অনেক বয়স্ক মহিলা আছেন যাদের পক্ষে উচু ভবনে ওঠা সম্ভব না। এ ব্যাপারে থানা নির্বাচন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তারা বিষয়টি দেখবেন বলে আমি মনে করি।

ওয়ার্ডে চলমান উন্নয়ন ও জনগণের সঠিক সেবা দানের সুযোগ করে দিতে তিনি ওয়ার্ডবাসীর নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেন। ফরম জমা দেয়ার সময় অত্র ওয়র্ডের বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

লন্ডনে বিএনপি সমর্থকদের বাধভাঙা উচ্ছ্বাস

আওয়ামী নেতার মৃত্যু নিয়ে এমপি ও মেয়রের পাল্টাপাল্টি অভিযোগ

সাইকেল-মশাল-হাতুড়ি ছেড়ে নৌকায় উঠলেন মঞ্জু-ইনু-মেননরা

ওদের হাত থেকে দিল্লিও কেড়ে নেব

১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চলাচলের রাস্তায় টিনের বেড়া, দুদিন ধরে অবরুদ্ধ তিন পরিবার

নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শ্রমিক দলে অন্তর্ভুক্ত

কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তানোরে নাবিল গ্রুপের পোল্ট্রি ফার্মের বর্জ্যে অতিষ্ঠ এলাকাবাসী, স্বাস্থ্যঝুঁকিতে শিশু–বৃদ্ধ

নগরীতে হরিজন কিশোরীকে উত্যক্ত, এসিড হামলার হুমকি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ