শুক্রবার , ১৩ জুন ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

লন্ডনে বিএনপি সমর্থকদের বাধভাঙা উচ্ছ্বাস

প্রতিবেদক
sonynews
জুন ১৩, ২০২৫ ৯:৩৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই বৈঠক ঘিরে পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে জড়ো হয়েছেন হাজারো বিএনপি সমর্থক। এদিন বৈঠক শুরুর আগে হোটেলে তারেক রহমানের আগমন ঘিরে দলটির নেতাকর্মীদের বাধভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। যুগান্তর

লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হওয়ার ঠিক আগে হোটেলে পৌঁছান তারেক রহমান। তাকে হোটেলে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্যরা।

এসময় হোটেল থেকে নেমে দলের নেতাকর্মীদের দিকেও হাত নাড়িয়ে অভিবাদন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে হোটেলে প্রবেশ করেন তিনি। এসময় দলের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তবে নিরাপত্তা বলয়ের কারণে নেতাকর্মীরা কাছে আসতে পারেননি। দূর থেকে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এসময় তাদের হাতে তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি ও ব্যানার ছিল।

এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১টায় বাসা থেকে রওনা হন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার

রাজশাহীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তিলজলায় বুলডোজার অভিযান: আইনের শাসনের বদলে প্রতিহিংসার রাজনীতি?

রাজশাহীতে হেরোইন, গাজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বক্তব্য আরও স্পষ্ট হওয়া উচিত ছিল

নগরীতে তিনদিনের করোনা টিকা প্রদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর

নগরীতে তিনদিনের করোনা টিকা প্রদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর

প্রকৌশল বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক: দায়িত্ব পালনে অবহেলা নয়

সিলেটে উপবন এক্সপ্রেস ট্রেনে ‘রহস্যজনক’ আগুন, নাশকতার শঙ্কা

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়