রাজশাহী প্রতিনিধি: রাজশাহী পদ্মা কলেজে ছাত্রশিবিরের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখা।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি এ কে এম সারওয়ার জাহান প্রিন্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম, রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি সালাহউদ্দিন আহমেদ এবং হাফেজ খায়রুল ইসলাম।
বক্তারা পদ্মা কলেজে ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


















