Sunday , 22 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে লটারিতে দায়িত্ব পেলেন ৯ খাদ্য কর্মকর্তা

প্রতিবেদক
sonynews
November 22, 2026 2:08 pm

নিজস্ব প্রতিবেদক: সরকারি খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) পদে বদলি-বাণিজ্য ও তদবির ঠেকাতে নতুন পদ্ধতি চালু করেছে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। ব্যক্তিগত যোগাযোগ কিংবা প্রভাবশালীদের সুপারিশের পরিবর্তে অনলাইন আবেদন, যোগ্যতা যাচাই ও লটারির মাধ্যমে কর্মকর্তা নির্বাচন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় লটারির মাধ্যমে রাজশাহী অঞ্চলের বিভিন্ন খাদ্যগুদামে নয়জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত বুধবার (১৮ নভেম্বর) রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলির বিষয়টি জানানো হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, নতুন এ পদ্ধতির ফলে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। একই সঙ্গে তদবির-বাণিজ্য বন্ধের পথও তৈরি হবে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংযুক্তিতে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত রোকন আলীকে নাটোরের গোপালপুর খাদ্যগুদামে পদায়ন করা হয়েছে। নাটোর সদরের হাসান মনসুর সোহাগকে একই জেলার বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি খাদ্যগুদামে এবং নওগাঁর মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সাপাহার খাদ্যগুদামের অতিরিক্ত দায়িত্বে থাকা কামরুল হাসানকে একই জেলার পোরশা উপজেলার নীতপুর খাদ্যগুদামে বদলি করা হয়েছে।
এ ছাড়া রাজশাহীর বাঘা উপজেলার খাদ্য পরিদর্শক এস এম মিজানুর রহমানকে নওগাঁর আত্রাই খাদ্যগুদামে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার খাদ্য পরিদর্শক শামিরুল ইসলামকে নওগাঁর মহাদেবপুর উপজেলার মহিষবাথান খাদ্যগুদামে এবং সিরাজগঞ্জ সদর উপজেলার খাদ্য পরিদর্শক পলাশ কুমার সূত্রধরকে বগুড়ার ধুনট খাদ্যগুদামে পদায়ন করা হয়েছে।
নাটোরের লালপুর উপজেলার খাদ্য পরিদর্শক মোহাম্মদ ইলিয়াছ হোসেনকে পাবনার ফরিদপুর খাদ্যগুদামে, পাবনার সুজানগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনকে একই জেলার চাটমোহর খাদ্যগুদামে এবং সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সংযুক্তিতে থাকা শুকলা খানমকে রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
নাটোরের গোপালপুর খাদ্যগুদামে বদলি হওয়া কর্মকর্তা রোকন আলী বলেন, লটারির মাধ্যমে বদলি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। কোনো ধরনের সুপারিশ কিংবা তদবির ছাড়াই বদলি হওয়ায় প্রক্রিয়াটিতে স্বচ্ছতা এসেছে। খাদ্য বিভাগের এ উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। নওগাঁর আত্রাই খাদ্যগুদামে পদায়ন পাওয়া এস এম মিজানুর রহমান বলেন, লটারির মাধ্যমে পদায়নের ফলে যোগ্য কর্মকর্তাদের জন্য সমান সুযোগ তৈরি হয়েছে। কোনো ধরনের তদবির ছাড়াই তিনি দায়িত্ব পেয়েছেন। নতুন এ পদ্ধতি খাদ্য বিভাগে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন তিনি।
এর আগে রাজশাহী বিভাগের কয়েকটি খাদ্যগুদামেও একই পদ্ধতিতে কর্মকর্তা পদায়ন ও বদলি করা হয়েছে। গত ১ নভেম্বর রাজশাহীর নওহাটা এলএসডি এবং বগুড়ার বেতগাড়ী ও সারিয়াকান্দি খাদ্যগুদামে লটারির মাধ্যমে যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ জুন রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব গ্রহণের পর এ উদ্যোগ নেন এস এম কায়ছার আলী। গত ৮ অক্টোবর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক অঙ্গীকারনামায় বদলি-বাণিজ্য বন্ধ এবং পদায়নে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা দেওয়া হয়।
বদলি প্রক্রিয়াকে ব্যক্তিনির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সমন্বয়ে একটি মূল্যায়নকারী কমিটিও গঠন করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসিফুড) এস এম কায়ছার আলী বলেন, কোনো ধরনের তদবির বা সুপারিশ ছাড়াই লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়া শুরু করেছেন তাঁরা। সারা দেশে এ ধরনের পদ্ধতি চালুর জন্য একটি প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। শিগগিরই তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি আরও বলেন, লটারির মাধ্যমে বদলি প্রক্রিয়া চালু করায় তাঁকে প্রচণ্ড চাপের মধ্যে থাকতে হচ্ছে। একটি মহল তদবির করতে না পারায় ক্ষুব্ধ হয়েছে। তবে চাপের মুখেও এ প্রক্রিয়া অব্যাহত রাখতে চান তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চলন্ত বাসে ডাকাতির পাশাপাশি নারী যাত্রীদের ধর্ষণ

নগরীতে ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

নগরীতে ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

রাজশাহীতে পত্রিকার এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত সম্পাদক অপু

হারিয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পেতে লড়াই করছি : ফখরুল

হারিয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পেতে লড়াই করছি : ফখরুল

রাজশাহীতে বিএনপির সর্বকালের সর্ববৃহৎ গণসমাবেশ হবে মিনু

‘গুলি করি মরে একটা…বাকিডি যায় না স্যার’ গণহত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড়

জুলাই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর নয়: এমপি মিলন

মদের কারখানায় র‍্যাবের অভিযান, ৪ ড্রাম মদসহ গ্রেফতার ৩

দাবি না মানলে কর্মবিরতির হুসিয়ারি নেসকো আউটসোর্সিং কর্মচারীদের

চারঘাটে সাংবাদিকদের ইফতার মাহফিল ও রাজশাহী প্রেসক্লাবের সম্পাদকে সাধারণ সম্মাননা স্মারক প্রদান