Sunday , 22 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পানের বরজে শেফালী হত্যা মামলায় রাজ্জাক আটক

প্রতিবেদক
sonynews
November 22, 2026 10:21 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলার করিষা গ্রামে পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় আঃ রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে মোহনপুর থানা পুলিশ ও এসআরবি সদস্যরা তাকে আটক করেন। আটক আঃ রাজ্জাক করিষা গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

পুলিশের প্রাথমিক ধারণা, গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে শেফালী বেগমকে হত্যা করা হয়েছে। ঘটনার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তার সাবেক স্বামী আব্দুর রাজ্জাককে শনাক্ত করে রোববার (২২ নভেম্বর) সকালে মোহনপুর থানার অফিসার (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে করিষা গ্রামের ইমদাদের পান বরজ থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম। এ ঘটনায় হত্যার কারণ ও জড়িত থাকার বিষয়টি জানতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন রাবেয়া সুলতানা মিতু

রাজশাহী সার্কিট হাউসের শতবর্ষী বৃক্ষ রক্ষায় তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান

রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থী ও কিশোরীকে নির্যাতন, সাবেক চেয়ারম্যানের ৩ সন্তান আটক

রাজশাহীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩

সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মা নদীর চরে বিপুল পরিমান হেরোইন ও অস্ত্রসহ মাদক সম্রাট গ্রেপ্তার

নগরীতে কিশোর গ্যাং`র হামলায় যুবকের ৪৬ সেলাই

অপরাধী হলে শাস্তি পেতেই হবে, সাবেক সেনাপ্রধান-আইজিপির বিষয়ে কাদের

দেশের সকল থানার ওসি বদলির পর এবার সব ইউএনওকে বদলির নির্দেশ ইসির

তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি