রবিবার , ১৮ জুন ২০২৩ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পদ্মা নদীর চরে বিপুল পরিমান হেরোইন ও অস্ত্রসহ মাদক সম্রাট গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
জুন ১৮, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পদ্মা নদীর পাড়ের মাদক সম্রাট আমিনুলকে নিজ বাড়ি হতে ০৩ কেজি ১৮৯ গ্রাম হেরোইন ও অস্ত্রসহ গ্রেফতার করেছে ৱ্যাব-৫। চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা নদীর চর থেকে ৩ কেজি ১৮৯ গ্রাম হেরোইন প্যাকেজিং করা অবস্থায় আমিনুল নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ৫ এর একটি দল।

এসময় তার কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্র নগদ ৪৮ হাজার টাকা জব্দ করা হয়।আজ রবিবার দুপুরে রাজশাহী র‌্যাবের হেড কোয়াটারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি। সেখানে ৱ্যাব‌-৫ এর সিইও লে: কর্ণেল রিয়াজ শাহরিয়ার সাংবাদিকদের জানান,চাঁপাইনবাবগঞ্জ জেলার চর হাকিমপুর টুকপাড়া গ্রামে ৱ্যাব-৫ এর একটি দল শনিবার গভীর রাতে অভিযান চালায়।

এসময় তারা নদীর পাড়ের একটি বাড়ি থেকে মাদক কারবারী হিসেবে আমিনুল নামে একজনকে হেরাইন প্যাকেটজাত করা অবস্থায় আটক করেন। পরে তারা জানতে পারেন হেরোইন গুলো পাচারের পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে প্যাকেট করছিলো সে। পরে তার বাড়ি তল্লাসী করে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তারা। জব্দ করা ৩ কেজি ১৮৯ গ্রাম হেরোইনের বাজার মূল্য অন্তত তিন কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে ৱ্যাব।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

দূর্গাপুরে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রমজানে মানবিক উদ্যোগ: ৭০০ এতিম শিশুকে ইফতার দিলেন বিএনপি নেতা রাজু

৩২১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

৩২১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ইরানে ইসরাইলি হামলার তীব্র নিন্দা সৌদি আরবের

হাসিনা তুষ্টিতে রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের অধ্যক্ষ: অপসারণ সহ ৩ দফা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

তিন দিন পর আবার গোলাগুলি শুরু, আতঙ্কে ৩১ গ্রামের মানুষ

নওগাঁয় চাঁদাবাজি করতে গিয়ে রাজশাহীর ২ ভূয়া সাংবাদিক আটক

নওগাঁয় প্রথমবারের মত জিরা চাষে ব্যাপক সাড়া ফেলেছে

বলিউডে বিদেশিদের দাপটে কাজ হারাচ্ছেন ভারতীয়রা

গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের মারধর, মির্জা ফখরুলের দুঃখ প্রকাশ