মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার, অস্ত্র-ইয়াবা উদ্ধার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র চাকু, হাসুয়া এবং চেইন রিং গিয়ার উদ্ধার করা হয়। সেইসাথে ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

গত ১৪ সেপ্টেম্বর রাত সোয়া ১০টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রাজপাড়া থানার শেষমাথা গ্রামে কয়েকজন দুস্কৃতিকারী দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। আরএমপি’র বিশেষ টিম তৎক্ষণাৎ ঐ এলাকায় অভিযান পরিচালনা করলে অপরাধীরা দৌড়ে রাজপাড়া থানার বহরমপুর শেষমাথা গ্রামের মো: নুরুল ইসলাম চাঁনের ছেলে মো: সালমানের বসতবাড়ির ছাদে গিয়ে লুকানোর চেষ্টা করে। পুলিশ স্থানীয় লোকজনসহ ঐ ছাদ ঘেরাও করে সালমান (২৩); নতুন বিলসিমলা গ্রামের মো: মুনিরের ছেলে মো: বাঁধন ওরফে নুর (২৪); চাঁন মিয়ার ছেলে মো: বিদ্যুৎ (২১); শাহিনের ছেলে মো: আব্দুর রহিম (২২) এবং নাহিদ আহামেদের ছেলে মো: নাইম আহাম্মেদ (২৪)-কে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলামিন (২৫)সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন কৌশলে পালিয়ে যায়। এসময় সালমানের হেফাজত থেকে ১৫ ইঞ্চি লম্বা ১টি লোহার তৈরি চাকু, বাঁধনের হেফাজত থেকে ২৮ ইঞ্চি লম্বা হাসুয়া উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া বিদ্যুৎের হেফাজত থেকে ২৪ ইঞ্চি লম্বা চেইন রিং গিয়ার; আ: রহিমের হেফাজত থেকে ১৯ ইঞ্চি লম্বা চেইন রিং গিয়ার ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। পাশাপাশি নাইমের হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসাথে পলাতক আসামি আলামিনের ফেলে যাওয়া ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

উল্লেখ্যে যে গ্রেপ্তারকৃত আসামি সালমানের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ৩টি মাদক, ১টি পেনাল কোড ও ১টি দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। এছাড়া আসামি বিদ্যুৎের বিরুদ্ধে দামকুড়া ও শাহমখদুম থানায় পৃথক ২টি জিআর মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কাতার বিশ্বকাপের দুই ফাইনালিস্ট বেছে নিল গুগল!

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা

শহীদ জিয়ার স্মরণে চন্দ্রিমা থানা বিএনপির মানবিক কর্মসূচি

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

‘ই-ড্রাইভিং লাইসেন্স’ ব্যবহার করা যাবে সব কাজে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি বিজিবি’র, রাজশাহী সেক্টরে মোতায়েন প্রায় ৪ হাজার সদস্য

ফেসবুক লাইভে এসে গলায় দড়ি দিলেন প্রেমিকা, প্রেমিক গ্রেফতার

মতিহারে মাদক কারবারিদের আতঙ্ক, মির্জাপুর ফাঁড়ি’র ইনচার্জ শামীম ও কন্সটেবল শাওন

রাজশাহীতে আবারও আ’লীগ নেতার অশ্লীল ভিডিও ভাইরাল

রাজশাহীতে ১৪ বছরের স্কুলছাত্রী অপহরণ: মূলহোতা মুরসালিন গ্রেফতার