রবিবার , ৫ জুলাই ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ার শতবর্ষী ঐতিহ্যে মুগ্ধ ব্রুনেইর রাষ্ট্রদূত

প্রতিবেদক
sonynews
জুলাই ৫, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: ঢাকায় নিযুক্ত ব্রুনেই দারুসসালামের রাষ্ট্রদূত হাজি হারিস বিন হাজি ওসমান রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি ও গোবিন্দ মন্দির পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে দুই সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি এসব প্রত্নস্থাপনা ঘুরে দেখেন এবং এর ইতিহাস ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

শনিবার দুপুর ১টা ৩৬ মিনিটে সড়কপথে পুঠিয়া রাজবাড়ি প্রাঙ্গণে পৌঁছালে রাষ্ট্রদূতকে ফুল দিয়ে স্বাগত জানান পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এবং রাজবাড়ি কর্তৃপক্ষ। পরে তিনি রাজবাড়ির বিভিন্ন স্থাপনা ও পাশের ঐতিহাসিক গোবিন্দ মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত টেরাকোটার কারুকাজ, প্রাচীন স্থাপত্যশৈলী এবং প্রত্নস্থাপনাগুলোর সংরক্ষণ কার্যক্রম গভীর আগ্রহ নিয়ে ঘুরে দেখেন। এ সময় স্থানীয় কর্মকর্তারা তাঁকে পুঠিয়া রাজবাড়ির ইতিহাস, জমিদারি আমলের স্থাপত্য এবং প্রত্নসম্পদ সংরক্ষণ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন ব্রুনেই দূতাবাসের প্রথম সচিব মাজি রোজাইমি বিন দাতো পদুকা হাজি আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক সম্পাদক আবদুল রহমান।

প্রায় ১৫ মিনিট অবস্থান শেষে দুপুর ১টা ৫০ মিনিটে প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশে পুঠিয়া ত্যাগ করে। প্রশাসন সূত্র জানায়, সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

উত্তরবঙ্গের অন্যতম ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পুঠিয়া রাজবাড়ি ও এর মন্দিরসমূহ দেশি-বিদেশি পর্যটক, গবেষক এবং কূটনীতিকদের কাছে দীর্ঘদিন ধরেই আকর্ষণীয় গন্তব্য। সংশ্লিষ্টদের মতে, বিদেশি কূটনীতিকদের এমন সফর বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও পরিচিত করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সাকিব আল হাসান রাজনীতি করবেন: ওবায়দুল কাদের

রাজশাহী নগরীতে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক কারবারি গ্রেফতার

শেষ দিনে ত্রিপুরায় গেল ১৫ হাজার ৫০ কেজি ইলিশ

ছানার কাছে আমার দুই কাঠা জমি বায়নামা করেছি, সীমানাও বুঝিয়ে দিয়েছি” — আনোয়ার সাদাত নান্নু

টনপ্রতি ৮০০ ডলারের নিচে পেঁয়াজ রপ্তানি করবে না ভারত

রাবি রেজিস্ট্রারের বাড়িতে ককটেল হামলা, আতঙ্কে পরিবার

রাজশাহীতে ফুল আর জাতীয় পতাকা দিয়ে ৪১ কিশোরকে মুক্তি দিলেন আদালত

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে সমন্বিত উদ্যোগ, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান

তানোরে বিদ্যুতের দু’কর্মকর্তার পালিয়ে রক্ষা  !

রাজশাহীর ছয় আসনের চারটিতে বিএনপি, দুটিতে জামায়াতের জয়