Sunday , 15 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে এসপি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
November 15, 2026 4:14 am

সনি বাংলা ডেস্ক: ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত মঙ্গলবার এসপি জাহাঙ্গীরকে তলব করে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। সেদিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশে যোগ দেওয়া ২৮তম ব্যাচের এই কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামের নেতৃত্বে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃত এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ৪ মাদকসেবীসহ ২জন মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনিময় করেন আরএমপির নতুন পুলিশ কমিশনার

বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনিময় করেন আরএমপির নতুন পুলিশ কমিশনার

বাধ্যতামূলক অবসর আদেশের বিরুদ্ধে বিএমডিএতে উত্তাল পরিস্থিতি

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও এক কর্মী আটক

বিবি হিন্দু একাডেমির ছাদে প্রধান শিক্ষকের দৃষ্টিনন্দন সবুজ বাগান

বিবি হিন্দু একাডেমির ছাদে প্রধান শিক্ষকের দৃষ্টিনন্দন সবুজ বাগান

শেখ হাসিনার স্লোগান খামে সনদ বিতরণে নিউ গভঃ ডিগ্রী কলেজে তোলপাড়

রুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, তবুও ১৪ ঘণ্টা উড়ল লন্ডনগামী বিমান—দুর্গন্ধে অতিষ্ঠ যাত্রীরা

ভুটানের জালে দুই হালি গোল দিলো ইয়েমেন

স্বাবলম্বী হওয়ার পথে ১২০ জন, পাশে দাঁড়াল রাসিক