বুধবার , ৫ অক্টোবর ২০২২ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভুটানের জালে দুই হালি গোল দিলো ইয়েমেন

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৫, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ

ইয়েমেন ও ভুটান-ফিফা র‌্যাংকিংয়ে দুই দেশের পার্থক্য ৩৩ ধাপ। মাঠে নামার আগে পরিষ্কার ফেবারিটই ছিল মধ্য প্রাচ্যের দেশটি। দেখার ছিল ভুটানের বিপক্ষে তাদের জয়টা কত বড় হয়।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার শুরু হওয়া এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম ম্যাচে একচেটিয়া দাপট নিয়েই খেললো ইয়েমেন। ভুটানের জালে গুনে গুনে ৮ গোল দিয়ে বড় ব্যবধানের জয় নিয়ে মিশন শুরু করলো ‘ই’ গ্রুপের ফেবারিট দলটি।

ইয়েমেন প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়েছিল। শুরু থেকেই আক্রমনাত্মক ছিল ইয়েমেনের কিশোর ফুটবলাররা। ভুটানের কৌশল ছিল প্রতি আক্রমণের; কিন্তু পাহাড়ী দেশটির কোন কৌশলই কাজে আসেনি। একটার পর একটা গোল খেয়ে বিধ্বস্ত হয়ে পড়ে ভুটানের কিশোররা। বল দখলে বেশিরভাগর সময়ই ছিল ইয়েমেন। সময় গড়ানোর সঙ্গে তছনছ হতে থাকে ভুটানের রক্ষণভাগ।

তবে প্রথমার্ধে ভুটান যতটা বাজে খেলেছে, দ্বিতীয়ার্ধে ততটা নয়। ৫ গোলে এগিয়ে থাকা ইয়েমেন দ্বিতীয়ার্ধে ততটা আগ্রাসীও ছিল না। যে কারণে, কয়েকবার ইয়েমেনের বক্সে ঢুকতে পেরেছিল ভুটান।

১১ মিনিটে গোলের খাতা খোলে ইয়েমেন। মাঝমাঠ থেকে ওয়াহিব নোমান উঁচু লব ফেলেন ভুটানের বক্সের ভেতরে। ভুটান গোলরক্ষক সোনাম তেনজিন ও সতীর্থ ডিফেন্ডারের মধ্যে ভুল বোঝাবুঝিতে বল পান ইয়েমেনের আবদুল রহমান আবদুল্লাহ। পোস্ট ফাঁকা পেয়ে যান তিনি। দেখে শুনে বল ঠেলে দেন জালে।

১৭ মিনিটে আদেল আব্বাস কাশেমের গোলে ব্যবধান দ্বিগুণ করে ইয়েমেন। ২২ মিনিটে কর্নার থেকে খালেদ গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইয়েমেন। ৪১ মিনিটে আবদুল রহমান আবদুল্লাহ ক্রসে আল-খাদির ডাইভিং হেডে গোল করেন। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে ওয়াহিব নোমান করেন দলের পঞ্চম গোল।

ভুটানকে নাচিয়ে একের পর এক আক্রমন করতে থাকে ইয়েমেন। ৬১ মিনিটে ডান প্রান্ত থেকে ভুটানের বক্সের ভেতরে আল খাদেরের ক্রসে হেডে গোল করেন বদলী ফরোয়ার্ড আমির আলব্রয়ানি। ৭৪ মিনিটে সপ্ত গোল করেন আনোয়ার। ভুটানের জালে ম্যাচের শেষ গোলটি করেছেন আল-গুয়ামি ৮৫ মিনিটে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

স্ত্রীর মৃত্যুর পর বিয়ে করেননি, মেয়ের শোক সইবেন কী করে?

নগরীতে ছিনতাইকারীদের খপ্পরে পড়ে মৃত্যুর হাত থেকে ফিরে এলেন পুলিশ সদস্য!, গ্রেপ্তার ৪

গণভোট বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ

আরএমপির অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৫

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

রাবিতে ব্যতিক্রমধর্মী নববর্ষের শোভাযাত্রা

দেশ ছাড়ার কারণ জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

জমকালো আয়োজনে উদ্বোধন হলো শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫

নগরীতে অভিনব কায়দায় অস্ত্র, গুলি পাচার, গ্রেফতার ১