সোমবার , ১৯ অক্টোবর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১৯, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ

পলাতক আরেক মাদক কারবারি, জব্দ ট্রাক

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুরে একটি ট্রাক থেকে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ট্রাকচালক শামীম রেজাকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত ট্রাকটি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন আরও এক ব্যক্তি।

সোমবার (১৯ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটের দিকে দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামে পুরোনো পানহাটার সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়। রাজশাহী জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার শামীম রেজা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের নুরুল ইসলামের ছেলে। পলাতক ব্যক্তির নাম জনি আলী (২৮)। তাঁর বাড়িও শিবগঞ্জ উপজেলার দানিয়ালপুর গ্রামে।

পুলিশ জানায়, রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনায় ডিবির একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, গোপালপাড়া এলাকায় একটি ট্রাকে করে মাদক বিক্রির উদ্দেশ্যে দুই ব্যক্তি অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালালে ট্রাকের ভেতরে থাকা দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় ট্রাকচালক শামীমকে আটক করা হয়। অন্য ব্যক্তি পালিয়ে যান।

পরে ট্রাকের চালকের আসনের নিচে একটি ব্যাগে রাখা ৩৮টি জিপারযুক্ত প্যাকেট থেকে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ট্রাকটিও জব্দ করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার শামীম ও পলাতক জনি আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুর্গাপুর থানায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত