রবিবার , ২ নভেম্বর ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অলকার মোড়ে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২, ২০২৫ ১:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার অলকার মোড় এলাকার গোপাল পঁচা পুকুরের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, শনিবার (১ নভেম্বর) দুপুরে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) গোলাম রসুল ও তার টিম থানা এলাকায় নিয়মিত মোবাইল ডিউটিতে ছিলেন। এসময় তারা খবর পান, অলকার মোড় এলাকার একটি পুকুরের পাড়ে অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

তাৎক্ষণিকভাবে বিষয়টি অফিসার ইনচার্জকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দুপুর ২টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটির গায়ে **“MADE IN USA (অস্পষ্ট)”** লেখা খোদাই করা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি কার মালিকানাধীন এবং কী উদ্দেশ্যে সেখানে ফেলে রাখা হয়েছিল, তা যাচাইয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ডিবি হেফাজতে

২৮ অক্টোবরের সহিংসতায় ২৮ মামলা: গ্রেপ্তার ১৪৮০

সংসদ নির্বাচনে অংশ নেবেন মাহিয়া মাহি

চারঘাটে পূর্ব শত্রুতার জেরে লালন মিয়া খুন: র‌্যাবের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

রাজশাহীতে টায়ার জ্বালানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

জাতীয়তাবাদী লেখক ফোরামের আলোচনা সভা

রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

রাজশাহীতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি: ডিবির অভিযানে ভিকটিম উদ্ধার, ৮ অপহরণকারী গ্রেফতার

রাজশাহীতে রেলওয়ে শ্রমিক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পরিবেশ দূষণের কবলে চাঁপাইনবাবগঞ্জ : শিল্পবর্জ্যে বিপর্যস্ত জনজীবন