শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৯:৪১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহর ১২ টা ০১ মিনিটে সোনাদিঘি মোড়স্থ রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল আল মঈন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, রাজস্ব কর্মকর্তা মো. সারওয়ার হোসেন খোকন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, ,হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হুদা, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসা ডা. তরিকুল ইসলাম বনি, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, স্থপতি জহুরুল আনোয়ার অনন্ত, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজার রহমান, জনসংযোগ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মনিটরিং কর্মকর্তা শাহরিয়ার রহমান জিতু, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ শাকিল, সাধারণ সম্পাদক মো. সানারুল ইসলাম ছবি সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে আরো ছিল ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও সিটি কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনাসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, মহানগরীর সড়ক দ্বীপসমূহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত পতাকা দ্বারা সজ্জিতকরণ, বাদ যোহর সোনাদীঘি জামে মসজিদসহ সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

যমজ সন্তানের মা হয়েছেন নয়নতারা

রাজশাহীতে পুলিশ সার্জেন্টকে টেনে হিচড়ে আহত করলো এক বাইকার, অবশেষে গ্রেফতার

সবার জন্য একটি উন্নত খাদ্য ভবিষ্যৎ গড়তে প্রস্তুত বাংলাদেশ: খাদ্য উপদেষ্টা

সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা ও আরআরইউ-এর উদ্দ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

The Best Coding Advice I Was Ever Given copy

উচ্চ আদালতের আদেশ অমান্যের অভিযোগ, পদোন্নতি না দিয়ে করলেন বদলী

নগর ভবন পরিদর্শনে রাসিক প্রশাসক ও আরএমপি কমিশনার

রাজশাহী শিক্ষা বোর্ডের হিসাব শাখায় প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

ডিবি-থানার যৌথ অভিযানে গোদাগাড়ীর মাদক কারবারি আজাদ আটক

ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরি ১ লাখ ২৮৭৬ টাকা