শনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাইবার ক্রাইমের অপরাধে রাজশাহীতে দুই পুলিশ আটক

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দুই পুলিশ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক জায়গা থেকে তাদের আটক করা হয়েছে।

তারা হলেন- রাজশাহী মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের কম্পিউটার অপারেটর কাম পুলিশ কনস্টেবল শাহরিয়ার পারভেজ শিমুল ও আরএমপিতে কর্মরত পুলিশ কনস্টেবল আব্দুর রহমান।

শাহরিয়ার পারভেজ শিমুলের বাড়ি রাজশাহীর মোহনপুরে। আব্দুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।

এদিকে আটকের পর তাদেরকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের একাধিক সূত্রে জানা গেছে। তাদের কাছ থেকে সাইবার অপরাধ সংক্রান্ত কিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ সেগুলি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। আরএমপির কর্মকর্তারা দুই পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করলেও আটক দুই পুলিশের পরিবার সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারের (ডিসি) দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি কেএম আরিফুল হক বলেন, এমন কোনো ঘটনা ঘটে থাকলে পরে নিশ্চয়ই আপনাদের জানানো হবে।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার (আরএমপি) বিপ্লব বিজয় তালুকদার বলেন, আমি রাজশাহীর বাইরে ছিলাম। বিষয়টি জেনে পরে জানাব।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত