Sunday , 27 October 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান

প্রতিবেদক
sonynews
October 27, 2024 12:50 pm

অনলাইন ডেস্ক: মোহাম্মদ রিজওয়ানকে সাদা বলের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (২৭ অক্টোবর) রিজওয়ানকে ওয়ানডে এবং টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়ার কথা জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

গত ২ অক্টোবর এই দুই ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বাবর আজম। এরপরই পরবর্তী অধিনায়ক হিসেবে রিজওয়ানের নাম আলোচনায় আসে।

অধিনায়ক হিসেবে রিজওয়ানের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ৪ নভেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ। এরপর অজিদের বিপক্ষেও ওয়ানডে সিরিজেও রিজওয়ানের নেতৃত্বে খেলবে পাকিস্তান।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও রিজওয়ান অধিনায়কত্ব করবেন। তবে টি-টোয়েন্টি সিরিজের দলে রিজওয়ান না থাকায় সেখানে অধিনায়ক হিসেবে তার জায়গা নেবেন সালমান আলী আগা। তাকে সাদা বলের ক্রিকেটে রিজওয়ানের ডেপুটি করা হয়েছে।

খবর: যুগান্তর

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভোটারদের কেন্দ্রে আনার কাজটা করবে আ.লীগের টিম: ওবায়দুল কাদের

রাজশাহী নগরীতে ট্রেনের সাথে অটোরিকশার ধাক্কা; নিহত ২

১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা পচা গ্রেফতা

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা, রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসমাবেশ

রাজশাহী কারাগারে দগ্ধ কয়েদির মৃত্যু

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার; গ্রেফতার ১

চারঘাটে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সফল ও দক্ষ প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর জন্মদিন….

রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ফুটপাত-সড়ক দখলমুক্তে যৌথ উচ্ছেদ অভিযান শুরু