মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় ৭ নম্বর পলাতক আসামি মো. ইসরাইলকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৫।

এসআরবি জানায়, গত ২৭ সেপ্টেম্বর রাত ৩টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর (বাকির মোড়), হার্ট ফাউন্ডেশন রোড এলাকায় পূর্বশত্রুতার জেরে আনুমানিক ২০ জনের নামীয় ও ২০/৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র, চাপাতি, রামদা, হাসুয়া, লোহার রড ও পেট্রোল বোমা নিয়ে হামলা চালায়। এতে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হামলাকারীরা দোকানে ভাঙচুর, লুটপাট ও পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টা করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। নিহতকে রক্ষা করতে এগিয়ে আসা ইমামুল ইসলাম নামের আরও একজন হামলায় আহত হন।

ঘটনার পর রাজপাড়া থানায় হত্যা মামলা হয়। মামলার এজাহার ও সংশ্লিষ্টদের তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর একটি দল অভিযান চালিয়ে গত ২৮ সেপ্টেম্বর রাত ৩টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ভাটাপাড়া এলাকা থেকে এজাহারনামীয় ৭ নম্বর পলাতক আসামি মো. ইসরাইলকে গ্রেপ্তার করে।

এসআরবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইসরাইল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন